
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন বিআরটিসি জামতলা বস্তি এলাকায় দুই প্রতিবেশীর ঝগড়ার মধ্যে পড়ে চার বছরের এক শিশু ছুরিকাঘাতের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।
গতকাল শুক্রবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। শনিবার সকালে বিষয়টি জানাজানি হয়। ছুরিকাঘাতে আহত ওই শিশুর নাম মোহাম্মদ দিয়ান (৪)। সে নগরের এনায়েত বাজার এলাকার বাসিন্দা।
শিশুটির মামা আজহারুল হক সাংবাদিকদের জানান, তুচ্ছ বিষয় নিয়ে প্রতিবেশী নুরুন্নবীর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নুরুন্নবী ছুরি নিয়ে তাঁকে আক্রমণ করতে এলে তিনি সরে যান। তখন পাশে থাকা তাঁর ভাগনে দিয়ানের পেটে ছুরি লাগে। এরপর দিয়ানকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চার বছরের এক শিশুকে ছুরিকাঘাত করা হয়েছে। এতে সে গুরুতর আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ তিনজনকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে।
ওসি বলেন, এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় হপলুন অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানায় আজ শনিবার ৬০ জন শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদেরকে গাজীপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। এই অবস্থায় কারখানা কর্তৃপক্ষ এক দিনের ছুটি ঘোষণা করে।
৩০ মিনিট আগে
রাজধানীর বনানীর সাততলা বস্তি এলাকায় বিদ্যুতের লাইনে সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ইকবাল হোসেন (৩৫) নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ৩টার দিকে বনানী সাততলা বস্তির একটি বাসায় বিদ্যুতের সংযোগ দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা...
৪০ মিনিট আগে
শিক্ষামন্ত্রীর নির্দেশনা ও রাজশাহী শিক্ষা বোর্ডের জরুরি উদ্যোগে নাটোরের লালপুরের আব্দুলপুর সরকারি কলেজের প্রতারণার শিকার আট শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। শনিবার বাগাতিপাড়া সরকারি কলেজ কেন্দ্রে তাঁরা পরবর্তী পরীক্ষায় অংশ নেন। এই ঘটনায় এক অভিযুক্ত ব্যক্তিকে আটক করে কারাগারে
৪৩ মিনিট আগে
লক্ষ্মীপুরের প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এক অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সাধারণ শিক্ষার পাশাপাশি হাইস্কুলে কারিগরি শিক্ষায় সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে। তিনি নোয়াখালী-লক্ষ্মীপুর রেললাইন প্রকল্প শিগগির অনুমোদন পাওয়ার আশাও ব্যক্ত করেন।
১ ঘণ্টা আগে