
ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় উপকূল ও পাহাড়ের ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে চট্টগ্রামের সীতাকুণ্ডে ৬২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। সেই সঙ্গে প্রস্তুত রাখা হয়েছে ১০টি মেডিকেল টিম ও সরকারি–বেসরকারি অ্যাম্বুলেন্সগুলো।
বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন।
এদিকে ঘূর্ণিঝড় মোখার প্রভাব থেকে উপকূলীয় ও পাহাড়ি এলাকায় বসবাসরত লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে গতকাল শুক্রবার বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত টানা মাইকিং করা হয়। একইভাবে আজ শনিবার সকাল থেকে সরকারিভাবে প্রস্তুত করা আশ্রয়কেন্দ্রে সরে আসতে মাইকিং এর মাধ্যমে টানা সচেতনতামূলক প্রচারণা চালান উপজেলা প্রশাসন।
সরেজমিন শনিবার বেলা ২টার দিকে ৯ নম্বর কুমিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্র ঘুরে দেখা গেছে, আশ্রয়কেন্দ্রের মূল ফটকের সামনে তালা ঝোলানো। সেখানে দেখা মেলেনি ঘূর্ণিঝড়ের প্রভাব থেকে রক্ষায় আশ্রয় নিতে আসা কোনো উপকূলীয় বাসিন্দাকে।
আলাপকালে বিদ্যালয়ের পিয়ন মো. জসিম বলেন, ‘সকাল থেকেই আশ্রয় কেন্দ্রের সামনে আছি। তবে সকাল গড়িয়ে বেলা হয়ে এলেও এখনো আশ্রয়কেন্দ্রে কেউ আসেনি। তাই মূল ফটকে তালা ঝুলিয়েছি। লোকজন এলে তালা খুলে দেব।’
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় পাহাড় ও উপকূলের ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সরিয়ে নিতে দুটি স্থায়ী সাইক্লোন সেন্টারসহ ৬২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে ৬০টি প্রাথমিক বিদ্যালয়। এর পাশাপাশি উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ভবন, কলেজ ভবনগুলোকে লোকজনের আশ্রয়ের জন্য প্রস্তুত রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।
ইউএনও শাহাদাত হোসেন আরও বলেন, আশ্রয়কেন্দ্রে আসা লোকজনের খাবারের জন্য ১০ টন চাল ও ৪০ হাজার টাকা ও শুকনো খাবার বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন। এসবের পাশাপাশি ঘূর্ণিঝড় পরবর্তীতে পানি বিশুদ্ধকরণের জন্য প্রস্তুত রাখা হয়েছে বিশ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।
ইউএনও আরও বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসের সম্ভাবনা দেখা দেওয়াই সেখানকার ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আসতে মাইকিংয়ের মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। ঘূর্ণিঝড়ের কারণে আজ রোববার থেকে শুরু হওয়া প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষাগুলোও স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ বলেন, সীতাকুণ্ডের নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ঘূর্ণিঝড়কালে চিকিৎসাসেবার জন্য ১০টি পৃথক মেডিকেল টিম গঠন করা হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে ওষুধ মজুত রাখা হয়েছে। এ ছাড়া সরকারি দুটি অ্যাম্বুলেন্সের পাশাপাশি বেসরকারি বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ও প্রস্তুত রাখা হয়েছে।
সীতাকুণ্ড আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমরান বলেন, ঘূর্ণিঝড় পূর্ববর্তী সীতাকুণ্ডে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। বাতাস না থাকলেও দুপুরের পর থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে।

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
২৩ মিনিট আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
২৬ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
৩৮ মিনিট আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
৪৩ মিনিট আগে