
রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় এক বৃদ্ধ রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা দায়িত্বরত চিকিৎসকের ওপর হামলার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে পীরগঞ্জ উপজেলার খেজমতপুর বাজার এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুর রউফ (৮০) নামে এক পথচারী আহত হন। স্থানীয়রা তাঁকে গুরুতর আহত অবস্থায় দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্বজনদের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক নাজমুন নাহার ও কমিউনিটি মেডিকেল অফিসার বাহারুল ইসলাম সময়মতো চিকিৎসা দেননি। তাঁদের দাবি, দীর্ঘ সময় অবহেলায় ফেলে রাখার কারণেই আব্দুর রউফের মৃত্যু হয়েছে।
রোগীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে তাঁরা হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকের ওপর চড়াও হন। এতে হাসপাতাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ডা. নাজমুন নাহার বলেন, ‘রোগীকে হাসপাতালে আনার পর প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তবে রোগীর অবস্থা আগেই গুরুতর ছিল। আমাদের ওপর হামলার ঘটনাটি দুঃখজনক।’

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধের ঘটনায় মুন্না (১২) নামে আরও এক শিশু মারা গেছে। এ নিয়ে এই ঘটনায় দগ্ধ তিনজন মারা গেল। গতকাল বুধবার তার বোন কথা (৪) এবং গত সোমবার বাবা মীর কালাম (৩৫) মারা যান।
৬ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে মেহেদী হাসান আসিফ (২২) নামে এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তাঁর মরদেহ পাশের একটি জঙ্গলে ফেলে রেখে যায়। ঘটনাস্থলের পাশে এক নারীর ওড়না, জোড়া জুতা ও মাথার চুলের ব্যান্ড পড়ে থাকতে দেখা গেছে।
১ ঘণ্টা আগে
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. খাদেমুল (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার বনচৌকি বিওপির আমঝোল সীমান্তের ৯০৫/৬ এস নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খাদেমুল ওই গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
১ ঘণ্টা আগে
তিনজনই অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। তাঁদের বিরুদ্ধে এই মামলায় গ্রেপ্তার দেখাতে হাজির করার জন্য ৭ মে নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। হেফাজতের ঘটনায় হত্যাকাণ্ডের শিকার ৫৮ জনের পরিচয় নিশ্চিত করেছে তদন্ত সংস্থা।
১ ঘণ্টা আগে