চাঁদপুর শহরের পুরান বাজার পূর্ব রামদাসদী এলাকায় মাঠে খেলার সময় বৈদ্যুতিক তার গায়ে পড়ে বিদ্যুতায়িত হয়ে মো. মিনহাজ (১৫) ও মো. শামীম (১৬) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে। তাদের বাঁশ দিয়ে তার থেকে বিচ্ছিন্ন করতে গিয়ে আহত হয়েছেন হাফেজ খান (৭০) নামের এক বৃদ্ধ। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পূর্ব রামদাসদীর হাফেজ খানের বাড়ির সামনের মাঠে এ ঘটনা ঘটে।
মো. মিনহাজ রামদাসদী লালুর দোকান এলাকার জাহাঙ্গীর খানের ছেলে এবং শামীম একই এলাকার আকতারের ছেলে। তাঁরা দুজনই পুরান বাজার নুরিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। আহত হাফেজ খান বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিহতদের পরিবার সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ প্রচণ্ড বাতাস ও বৃষ্টি শুরু হয়। তখন ওই দুই কিশোরসহ আরও কয়েকজন খেলাধুলা করছিল। হঠাৎ বাড়ির সামনের খোলা মাঠের পাশে বৈদ্যুতিক লাইনের তার ছিঁড়ে ওই দুই কিশোরের গায়ের ওপর পড়লে তারা বিদ্যুতায়িত হয়। তাদের তার থেকে বিচ্ছিন্ন করতে গিয়ে আহত হন হাফেজ খান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুশান্ত বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই দুই কিশোরের মৃত্যু হয়। আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, দুই কিশোরের মরদেহ হাসপাতাল থেকে থানায় এনে রাখা হয়েছে। তাদের স্বজনেরা ময়নাতদন্ত ছাড়া মরদেহ নিয়ে যাওয়ার জন্য হাসপাতালের কর্মচারীদের মারধর করেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৫ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে