কক্সবাজারের পেকুয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার টইটং ইউনিয়নের নতুন পাড়ায় এ ঘটনা ঘটেছে।
আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন টইটং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী।
মারা যাওয়া শিশুরা হলো, ওই এলাকার নুরুল আজিমের মেয়ে নাজমা মণি (৪) এবং একই এলাকার সৌদিপ্রবাসী সাইফুল ইসলামের মেয়ে সায়েমা আক্তার (৪)।
দুই শিশুর পরিবার ও স্থানীয়দের বরাতে জাহেদুল ইসলাম জানান, বিকেলে বাড়ির পাশের পুকুর পাড়ে অন্য শিশুদের সঙ্গে নাজমা মণি ও সায়েমা আক্তার খেলা করছিল।
একপর্যায়ে তারা পুকুরে পড়ে যায়। এ সময় অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে দুই শিশুকে ভাসমান অবস্থায় দেখতে পায়। তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান।

সেলিম রহমান, পেশায় একজন বেসরকারি চাকরিজীবী। গতকাল সোমবার রাজধানীর এলিফ্যান্ট রোডে এক দোকানে ছোট্ট একটি তালিকা দেখে দেখে পোশাক কিনছিলেন। কেনাকাটার একপর্যায়ে বলেন, মাত্র সাত হাজার টাকায় স্ত্রী, দুই সন্তান আর বৃদ্ধ মায়ের জন্য ঈদের কেনাকাটা সেরেছেন।
২৯ মিনিট আগে
রাজশাহীর একটি পশুর হাট অর্ধেক মূল্যে ইজারা নিতে বিএনপি ও জামায়াত নেতাদের মধ্যে গোপন সমঝোতা হয়েছে। গত বছর প্রায় ১৪ কোটি টাকায় ইজারা হলেও এবার সমঝোতা করে দর দেওয়া হয়েছে মাত্র ৭ কোটি ৪০ লাখ টাকা। নগরের উপকণ্ঠে সিটি হাট নামের এই পশুর হাট পরিচালনা করে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। রাজনৈতিক আঁতাতের ফলে
৩৩ মিনিট আগে
গরম শুরু না হতেই বিদ্যুৎ-বিভ্রাট দেখা দিয়েছে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায়। এখানে বিদ্যুৎ আসে আর যায়। প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুতের আসা-যাওয়ার এমন ঘটনায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। গত রোববার সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত অন্তত পাঁচবার বিদ্যুৎ চলে গেছে এবং এসেছে। এতে অনেক বাসাবাড়ি ও দোকানে কাঁচা পণ্যসহ ইলেক
২ ঘণ্টা আগে
খুলনা জেলা পরিষদে নবনিযুক্ত প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী দায়িত্বভার গ্রহণ করেছেন। আজ সোমবার দুপুরে তিনি দায়িত্ব নেন। দায়িত্ব হস্তান্তর করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসনের স্থানীয় সরকার উপপরিচালক মো. আরিফুল ইসলাম।
৩ ঘণ্টা আগে