গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব শায়েখ সাজিদুর রহমান।
আজ বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে নেতারা বলেন, এই ন্যক্কারজনক হামলা গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকারের সরাসরি লঙ্ঘন। এ দেশে ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলাই এখন সময়ের দাবি।
বিবৃতিতে বলা হয়, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার পালাতে বাধ্য হয়। কিন্তু আজ সেই পতিত স্বৈরাচারের মদদপুষ্ট আওয়ামী ফ্যাসিস্টগোষ্ঠী ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে দফায় দফায় হামলা, ককটেল বিস্ফোরণ, সরকারি গাড়িতে অগ্নিসংযোগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আহত করার ঘটনা প্রমাণ করে যে, তারা আবারও দেশকে অস্থিতিশীল করতে চায়।
তারা তৃতীয় পক্ষের ইশারায় দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ত ও ব্যর্থ ভূমিকা গভীর উদ্বেগজনক ও প্রশ্নবিদ্ধ। তাদের দায়িত্ব ছিল শান্তিপূর্ণ কর্মসূচি সুরক্ষিত রাখা, কিন্তু তারা তা করতে চরমভাবে ব্যর্থ হয়েছে।
নেতারা বলেন, জাতির ভবিষ্যৎ রক্ষায় এখন প্রয়োজন দুর্বার গণপ্রতিরোধ। যারা দেশের মাটি রক্তাক্ত করছে, মানুষের মৌলিক অধিকারকে গলা টিপে হত্যা করছে, তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া ছাড়া বিকল্প নেই।
তাঁরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের সন্ত্রাস করার সাহস না পায়। একই সঙ্গে গোপালগঞ্জে আহত এনসিপির নেতা-কর্মী, সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তাঁরা আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও শান্তি রক্ষায় দল-মত-নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে এখনই তাদের মূলোৎপাটন প্রয়োজন।

দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার পর পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। এবারের বন্যায় জেলার অন্তত ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া বন্যার দূষিত পানিতে দীর্ঘ সময় অবস্থানের কারণে অনেকের শরীরে ছত্রাক সংক্রমণ, শিশুদের জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে।
৬ ঘণ্টা আগে
এক বছর ধরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় নগর শাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক সংস্কার ও নালা নির্মাণের কাজ চলছে। দুটি প্যাকেজে ৩৬ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ২৫৭ টাকার চুক্তিমূল্যে ১২ স্থানে সাড়ে ৭ কিলোমিটার রাস্তা ও ১৫ স্থানে সাড়ে ১০ কিলোমিটার নালা নির্মাণের কাজ চলছে।
৬ ঘণ্টা আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি আরও ঘন হয়ে নামে। শিল্পকলা একাডেমি মিলনায়তনের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। এমন বৃষ্টিস্নাত সন্ধ্যায় মিলনায়তনে ভেসে আসে সুরের মূর্ছনা—‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো–কুড়িয়ে তুমি নিও’।
৬ ঘণ্টা আগেনাটোরের গুরুদাসপুর পৌরসভায় ছাড় (রিবেট) সুবিধা দিয়েও হোল্ডিং ট্যাক্সের (পৌর কর) প্রায় ২ কোটি টাকা আদায় হচ্ছে না। এ কারণে কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মাসের বকেয়া বেতন । অপর দিকে ব্যাহত হচ্ছে পৌরসভার উন্নয়ন কার্যক্রম। পৌরসভার কর বিভাগের দাবি, নাগরিক পর্যায়ে কর আদায় হলেও বেসরকারি প্রতিষ্ঠান...
৬ ঘণ্টা আগে