
চট্টগ্রামের রাউজান উপজেলায় তিনটি বসতঘরের বাইরে থেকে দরজা বন্ধ করে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ সময় ঘরগুলোর বাসিন্দারা বেড়া ভেঙে বাইরে বের হয়ে রক্ষা পান।
গতকাল শুক্রবার গভীর রাতে রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঢেউয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আজ শনিবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অভিযোগ, শুক্রবার রাতে প্রথমে বিমল তালুকদার নামের এক ব্যক্তির ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় বিমল আগুনের শিখা দেখে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলে বাইরে থেকে দরজা বন্ধ পান। পরে ঘরের বেড়া ভেঙে প্রাণে রক্ষা পান। তবে আগুনে তাঁর ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
একই সময় বিমলের বসতঘরের পাশে অমল তালুকদারের ঘরের দরজাও বাইরে থেকে বন্ধ করে একটি প্যান্টে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা চালানো হয়। তাঁর ঘরের কয়েক শ ফুট দূরত্বে বাবুল দাশ নামে এক ব্যক্তির ঘরে অগ্নিসংযোগ করা হয়। টের পেয়ে ঘর থেকে বের হওয়ার সময় বাইরে থেকে দরজা বন্ধ পেয়ে টিন কেটে বের হন ওই পরিবারের সদস্যরা। এ সময় লিটন দাশ নামের এক ব্যক্তি আহত হন।
খবর পেয়ে আজ শনিবার চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজলের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাঁরা দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।
পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করেছে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সিরাজুল ইসলামসহ একটি দল। এ সময় সিরাজুল ইসলাম অপরাধীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের চারিয়া থেকে মাকড়াইল বাজার পর্যন্ত এক কিলোমিটারের সড়ক পিচঢালাইয়ের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। পাঁচ দিন আগে করা পিচঢালাই হাত দিয়ে টানলেই উঠে যাচ্ছে। নিম্নমানের সংস্কার নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে নদী থেকে অবৈধভাবে তোলা প্রায় ২১ হাজার সিএফটি বালু জব্দ করে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের জিম্মায় রেখেছিলেন ভ্রাম্যমাণ আদালত। এসব বালু নিলামে বিক্রির জন্য গত শনিবার এলাকায় মাইকে প্রচার করে উপজেলা প্রশাসন।
২ ঘণ্টা আগে
জ্বালানিসংকটের অজুহাতে বরগুনার আমতলীর জনপ্রিয় কৃষি রেডিও বন্ধের ঘোষণায় উপকূলজুড়ে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এতে আবহাওয়ার পূর্বাভাস, কৃষি তথ্য ও জরুরি বার্তা থেকে বঞ্চিত হয়ে বিপাকে পড়েছেন অন্তত পাঁচ লাখ কৃষক, জেলে ও সাধারণ শ্রোতা। তাঁরা দ্রুত কৃষি রেডিও চালুর দাবি জানিয়েছেন।
২ ঘণ্টা আগে
জ্বালানি খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে অনুসন্ধানী সাংবাদিকতার দক্ষতা বাড়াতে ৩ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এই খাতে সুশাসনের ঘাটতি, দুর্নীতির ঝুঁকি ও তথ্যের স্বচ্ছতা নিয়ে সাংবাদিকদের ধারণা স্পষ্ট করা এবং তাদের প্রতি
৪ ঘণ্টা আগে