
চট্টগ্রামের লালদীঘি এলাকায় শতবর্ষী জব্বারের বলীখেলা ঘিরে আয়োজিত বৈশাখী মেলায় ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে মেলার দোকানদারদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায়ের সময় তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন দেওয়ান বাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ফাহিম, সদস্য মো. তুহিন এবং বিএনপি কর্মী হিসেবে পরিচিত তৌহিদ ও অনিক।
এই ঘটনায় শনিবার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে তাঁদের নজরদারিতে রাখা হয়েছিল এবং চাঁদাবাজির সময় হাতেনাতে আটক করা হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, আটক ব্যক্তিরা চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানের অনুসারী হিসেবে পরিচিত।
তবে বিএনপি নেতা আব্দুল মান্নানের দাবি, তাঁরা নিজেদের দোকানের টাকা তুলতে গিয়েছিলেন। তবে অপরাধ প্রমাণ হলে তিনি কোনো চাঁদাবাজের পক্ষ নেবেন না।

বরিশাল নগরীতে মে ও জুন মাসকে ‘পরিচ্ছন্নতার মাস’ হিসেবে ঘোষণা করেছেন সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তিনি খাল, ড্রেনসহ নগরের সর্বত্র পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার তাগিদও দিয়েছেন। আজ শনিবার সকালে নগরীর....
১ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দিনদুপুরে দুটি বসতবাড়িতে ভাঙচুর চালিয়ে লুটপাটের ঘটনা ঘটেছে। আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের দাইবাড়িটেক গ্রামে এ ঘটনা ঘটে। রনি, আরিফ, রিপন, ইমন, সুমন, নাজমুল শ্রাবণসহ অর্ধশতাধিক কিশোর গ্যাং সদস্য এ হামলা চালায় বলে অভিযোগ।
৫ মিনিট আগে
চট্টগ্রামের পটিয়ায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মোহাম্মদ সোলাইমানকে (৪২) গ্রেপ্তার করেছে পটিয়া থানা-পুলিশ। আজ শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে পটিয়া পৌর সদরের ইন্দ্রপুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত...
১১ মিনিট আগে
কুমিল্লায় বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুরে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল্লাহ আমান এই আদেশ দেন।
১৯ মিনিট আগে