
গাজীপুরের শ্রীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দিনদুপুরে দুটি বসতবাড়িতে ভাঙচুর চালিয়ে লুটপাটের ঘটনা ঘটেছে। আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের দাইবাড়িটেক গ্রামে এ ঘটনা ঘটে। রনি, আরিফ, রিপন, ইমন, সুমন, নাজমুল শ্রাবণসহ অর্ধশতাধিক কিশোর গ্যাং সদস্য এ হামলা চালায় বলে অভিযোগ।
ভুক্তভোগী রকিব বলেন, ‘দুদিন যাবৎ বিদ্যুৎ না থাকায় পাশের বাড়ি থেকে জেনারেটর ভাড়া করে এনে বসতবাড়ির পানি সংগ্রহ করি। পথিমধ্যে অভিযুক্ত কিশোর গ্যাং লিডার রনি তার বসতবাড়িতে পানি দিতে চাপ প্রয়োগ করে। কিন্তু ডিজেল সংকটের কারণে জেনারেটর মালিক তাদের বসতবাড়িতে পানি দিতে পারেনি। এই কারণে রনি আমাকে দায়ী করে রাস্তা অবরুদ্ধ করে মারধর করে। এর ঘণ্টাখানেক পর রনির নেতৃত্বে অর্ধশতাধিক কিশোর গ্যাং সদস্য দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বসতবাড়িতে হামলা চালায়। তারা বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। বসতঘরের সব আসবাব ভাঙচুর করে লুটপাট চালায়। আমাদের বাড়ির নারী ও শিশুরা ভয়ে আতঙ্কিত হয়ে ডাক-চিৎকার শুরু করে। আমার ভাতিজি অজ্ঞান হয়ে যায়।’

ভুক্তভোগী সাব্বির হোসেন বলেন, ‘হঠাৎ করে ৩০ থেকে ৪০ জন ছেলে লাঠিসোঁটা নিয়ে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করে। এ সময় আমাকে মারতে তেড়ে আসে। জীবন বাঁচাতে দৌড়ে পালিয়ে যাই। আমার শিশুকন্যা সামিয়া এসব দেখে অজ্ঞান হয়ে পড়ে। বসতবাড়ির সবকিছু ভেঙে ফেলে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

প্রাথমিকভাবে দ্রুতগতির কোনো যানবাহনের চাপায় তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করেছিল পুলিশ। তবে নিহতের পরিবার ও স্বজনেরা শুরু থেকেই ঘটনাটিকে দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে আসছেন।
১৪ মিনিট আগে
যশোরের মনিরামপুরে সড়কের পাশ থেকে ৪৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে মনিরামপুর-রাজারহাট সড়কের বেগারিতলা বাজার এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়...
১৮ মিনিট আগে
নওগাঁর মান্দায় অজ্ঞাতনামা যাত্রীবাহী একটি বাসের চাপায় আব্দুস সোবহান (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বাবলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২১ মিনিট আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুরে ঝালমুড়ি কেনাবেচাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গাজী রাফেজ আহমেদ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতা মো. আতাউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪২ মিনিট আগে