
লক্ষ্মীপুরের রামগতিতে স্কুলপড়ুয়া কিশোরীকে ইভটিজিংয়ের দায়ে ছালাউদ্দিন আরমান (২৫) নামে এক বখাটে যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চর আলগী ইউনিয়নের রামদয়াল বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ সাজা দেওয়া হয়।
সাজাপ্রাপ্ত ছালাউদ্দিন আরমান উপজেলার চর রমিজ ইউনিয়নের চর মেহার এলাকার নেজামুল হকের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ছালাউদ্দিন আরমান দীর্ঘদিন ধরে একই এলাকার কাইউম কসাইয়ের স্কুল পড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করতেন। এ বিষয়ে ভুক্তভোগী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অভিযোগ দায়ের করেন। ঘটনার দিন অভিযুক্তকে হাতেনাতে ধরে সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তনু চৌধুরী। এ সময় সঙ্গে ছিলেন রামগতি থানার উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান তরপদারসহ পুলিশ সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত যুবক এলাকায় চোর চক্রের অন্যতম সদস্য। চুরির দায়ে তিনি বেশ কয়েকবার কারাগারে ছিলেন।
ইউএনও এস এম শান্তনু চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিশোরীকে উত্ত্যক্তের দায়ে বাংলাদেশ দণ্ডবিধির ১৮৬০ মোতাবেক ওই যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে