
জাহাজ থেকে নেমেই দৌড়ে জড়িয়ে ধরেন দুই মেয়েকে। দুই হাতে দুজনকে কোলে নিয়ে শুরু হয় বাবার জমানো আদর। চোখে অশ্রু, মুখে মুক্তির আনন্দ। আদর করতে করতে দুই মেয়েকে বাবা বললেন, ‘মা আমি কতই যে সৌভাগ্যবান। তোমাদের জন্যই যে বেঁচে ফিরলাম।’
এমভি আবদুল্লাহর প্রধান কর্মকর্তা মো. আতিক উল্লাহ খানের চোখে যেন আনন্দের জল। আজ মঙ্গলবার বিকেল ৪টায় ২৩ নাবিক যখন বন্দর জেটিতে ভিড়েন, কয়েক হাজার উৎসুক জনতার ভিড়। শুধু তাঁদের এক নজর দেখার অপেক্ষায়।
এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে কুতুবদিয়া থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে ২৩ নাবিক নিয়ে রওনা দেয় এমভি জাহান মনি-৩। বিকেল ৪টায় অবসান হয় অপেক্ষার। হালকা লাল রঙের জাহাজটিতে দেখে বন্দর জেটিতে খুশির রোল পড়ে। দূর থেকে হাত নেড়ে নাবিকেরা জানান দেন, বন্দী জীবন থেকে মুক্ত জীবনে তাঁরা। তাঁদের যেন অভিবাদন জানায় নদীও। গোমড়া মুখে থাকা কর্ণফুলী খরস্রোতা নদীতে মৃদু বাতাস বইতে শুরু করে।
বন্দর জেটিতে নোঙর করার পর একে একে নেমে পড়েন ২৩ নাবিক। এদের কেউ সেলফি তুলতে ব্যস্ত। আর কেউ স্বজনদের সঙ্গে কথা বলতে। এদিন ২৩ নাবিকের মধ্যে ১০ পরিবার বন্দর জেটিতে আসেন।
প্রধান কর্মকর্তা মো. আতিক উল্লাহ বড় মেয়ে ইয়াশরা ফাতেমা ও মেজ মেয়ে উনাইজা মেহবিন বাবাকে এক নজরে দেখতে আসে। জাহাজ থেকে নেমেই দুই মেয়েকে কোলে নিয়ে আতিক উল্লাহ খান কেঁদে দেন।
তিনি এ সময় সাংবাদিকদের বলেন, ‘দেশে ফিরতে ফিরেছি, এর জন্য শোকরিয়া। সরকার ও মালিকপক্ষকে ধন্যবাদ।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশে বলেছেন, ‘সরকার আসে-যায়, কিন্তু রাষ্ট্র ও জনগণ চিরস্থায়ী। তাই কোনো রাজনৈতিক দলের স্বার্থে নয়, দেশের মানুষের পক্ষে দাঁড়িয়ে দায়িত্ব পালন করুন।’
১৯ মিনিট আগে
ক্যানসারসহ বিভিন্ন রোগের ভুয়া চিকিৎসাপত্র দিয়ে সরকারের কল্যাণ তহবিলের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পাবনা জেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহায়কের (পিয়ন) বিরুদ্ধে। সম্প্রতি এক ভুক্তভোগীর অভিযোগের পর এমন ঘটনার কথা জানা যায়।
৭ ঘণ্টা আগে
চাঁদপুরের একাধিক উপজেলায় যত্রতত্র কৃষিজমি খনন করে মাছের ঘের বানানো হচ্ছে। এতে কৃষিজমির শ্রেণি পরিবর্তন হয়ে যাওয়ায় ধানসহ অন্যান্য ফসল উৎপাদন কমছে। এতে দেশের খাদ্যনিরাপত্তায় একটি বড় সংকট সৃষ্টির আশঙ্কা বাড়ছে।
৭ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির পৌরসভা মাগুরা। বছরের পর বছর নিয়মিত কর ও ভ্যাট পরিশোধ করছেন বাসিন্দারা। কিন্তু শহরের রাস্তাঘাট ভাঙাচোরা, ড্রেনেজ ব্যবস্থা বিকল হয়ে পড়ায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। আর সড়ক বাতি না থাকায় সন্ধ্যার পর তৈরি হয় ভুতুড়ে পরিবেশ। এতে ক্ষুব্ধ পৌরবাসী।
৭ ঘণ্টা আগে