
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা মডেল মসজিদের দ্বিতীয় তলায় একটি কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মসজিদের ওই কক্ষের দুটি দরজা, জানালা, মেঝে ও ওপরের সিলিংয়ের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত আনুমানিক সোয়া ১১টার দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। তবে বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিস্ফোরণের ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও পুলিশ সুপার মো. শহীদুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। এরপর সেখানে যান পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ও গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জানা গেছে, গতকাল রাতে মসজিদের দ্বিতীয় তলায় মুয়াজ্জিন ও খাদেম থাকার কক্ষে বিস্ফোরণ হয়। এতে কক্ষটির দরজা ও জানালা ক্ষতিগ্রস্ত হয়। জানালার কাচ ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। তবে বিস্ফোরণের সময় কক্ষটিতে মুয়াজ্জিন ও খাদেম ছিলেন না।
ইসলামিক ফাউন্ডেশনের বেগমগঞ্জ মডেল মসজিদের দায়িত্বে থাকা ফিল্ড সুপারভাইজার আব্দুল হালিম বলেন, ‘রাত ১০টার দিকে আমি মুয়াজ্জিন ও খাদেমদের থাকার ওই কক্ষে একটি কাপড়ের ব্যাগ ও দাপ্তরিক কিছু ফাইল রেখে আসি। রাতে বিস্ফোরণের শব্দ পাই। ঘটনার সময় আমি মসজিদের তৃতীয় তলার একটি কক্ষে অন্যান্য কর্মচারীদের নিয়ে আসবাবপত্র গোছাচ্ছিলাম।’
আব্দুল হালিম আরও বলেন, ‘মসজিদের আশপাশের লোকজন আগুন বলে এগিয়ে আসেন। তখন দ্রুত মসজিদ থেকে বেরিয়ে যাই। পরে আবার এসে দেখি দ্বিতীয় তলায় খাদেম ও মুয়াজ্জিনদের থাকার কক্ষে আগুন জ্বলছে। তাৎক্ষণিক বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানাই।’
জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, বিস্ফোরণের উৎস সম্পর্কে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার সময় ওই কক্ষে কেউ ছিল কি না, সে বিষয়ে তথ্য পাওয়া যায়নি। বিস্ফোরণের উৎস জানতে বিশেষজ্ঞ দলকে খবর পাঠানো হয়েছে। তারা পরীক্ষা পর প্রতিবেদন দিলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সংকট দীর্ঘদিনের। চলতি অর্থবছরে এই সংকট আরও প্রকট হয়েছে। প্রয়োজনের তুলনায় বরাদ্দ অপ্রতুল হওয়ায় নেই বহু জরুরি ওষুধ। গত অর্থবছরে ওষুধ ও কেমিক্যাল কেনায় প্রায় ৬০ কোটি টাকার চাহিদা দেওয়া হলেও বরাদ্দ মিলেছে মাত্র ৮ কোটি ২৩ লাখ ৯৪ হাজার টাকা।
৮ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক উপসহকারী প্রকৌশলী ও তাঁর সঙ্গে থাকা কর্মীদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় প্রকৌশলীসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে
খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির (২২) দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন। আজ সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরীর টুটপাড়া দরবেশ মোল্লা গলির সামনে অ্যাড. আইয়ুব আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত সাব্বির টুটপাড়া মুজাহিদ সড়কের বাসিন্দা শাহ আলমের ছেলে।
২ ঘণ্টা আগে
সংসদ সদস্য রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়াকে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথি করা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিতর্কের মধ্যে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন চন্দ্র দে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলামকে বদলি করা হয়েছে।
২ ঘণ্টা আগে