কক্সবাজারে উখিয়ার ৪নং রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের হামলায় ক্যাম্পের হেডমাঝিসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।
আজ বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের মধুরছড়া ৪নং রোহিঙ্গা ক্যাম্পের এফ-১৩ ব্লকে এ ঘটনা ঘটে।
এই ঘটনায় আহতরা হলেন— ৪নং ক্যাম্পের হেডমাঝি মোহাম্মদ হোসেন (৫০), একই ক্যাম্পের বাসিন্দা পেঠান আলী (৪০) ও নুর হোসেন (৩৮)।
বিষয়টি সেলফোনে নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক নাঈমুল হক।
তিনি বলেন, ‘সন্ধ্যায় ক্যাম্প-৪-এর হেডমাঝিসহ তিনজনকে গুলি করে দুর্বৃত্তরা। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।’ এ ঘটনায় জড়িতের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।
৪নং রোহিঙ্গা ক্যাম্পের নাম প্রকাশে অনিচ্ছুক এক রোহিঙ্গা দাবি করেন, উগ্রপন্থী সংগঠন আরসা এই হামলা চালিয়েছে। তিনি বলেন, ‘আরসা কমান্ডার ফারুকের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন দুর্বৃত্তের একটি দল সন্ধ্যার দিকে এই হামলা চালায়।’
এ ঘটনার পর ৪নং রোহিঙ্গা ক্যাম্পে উত্তেজনা বিরাজ করছে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে