চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের ছোট ভাই এরশাদ মাহমুদের দখলে থাকা জায়গা একের পর এক উদ্ধার করছে বন বিভাগ। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার উপজেলার পদুয়া ইউনিয়নের খুরুশিয়া বনবিট এলাকায় অভিযান চালিয়ে ১০০ একর জমি উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত চার দিনে এরশাদের দখলে থাকা ২০০ একর বনের জায়গা উদ্ধার করা হয়েছে। দখলে থাকা বাকি জমিও পর্যায়ক্রমে উদ্ধার করা হবে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা।
বন বিভাগ সূত্রে জানা যায়, ২০০৯ সালের পর থেকে বড় ভাই হাছান মাহমুদের প্রভাব খাটিয়ে বন বিভাগের মালিকানাধীন একের পর এক পাহাড় থেকে শুরু করে জলাশয়, সমতল ভূমি দখল করতে থাকেন এরশাদ মাহমুদ। দখল করা এসব জমিতে তিনি গড়ে তোলেন পর্যটনকেন্দ্র, বাংলো, বাগান, গয়াল, গরুর খামারসহ নানা স্থাপনা। বিভিন্ন জলাশয় দখলে নিয়ে করেন মাছ চাষ।
বন বিভাগের খুরুশিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম জানান, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের সার্বিক দিকনির্দেশনায় খুরুশিয়া রেঞ্জের কর্মীরা চার দিন ধরে উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছেন। গতকাল খুরুশিয়া বিট এলাকায় ১০০ একর বনের জায়গা উদ্ধার করা হয়। এই জায়গাগুলো মহিষের চারণভূমি হিসেবে ব্যবহার করতেন এরশাদ মাহমুদ। এর পাশের একটি পুকুর দখল নিয়ে মাছ চাষ করে আসছিলেন তিনি। আওয়ামী লীগের সরকার পতনের পর সেখানে স্থানীয় লোকজন ১০টি টিনের ঘর তুলে দখল প্রক্রিয়া চালায়। গতকালের অভিযানে সব ঘর উচ্ছেদ করা হয়। পুকুরের পাড় কেটে পানি বের করে দেওয়া হয়। উদ্ধার করা জায়গায় বনায়ন করা হবে জানান রেঞ্জ কর্মকর্তা আশরাফুল।

খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার এলাকা থেকে পাঁচ বস্তায় ২৪টি গুইসাপসহ প্রেমরাছো মারমা (৪৭) নামে এক পাহাড়ি নারীকে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি পানছড়ি উপজেলার কুরাদিয়াছড়ায়। খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট এলাকার রেঞ্জ কর্মকর্তা এস এম মোশাররফ হোসাইনের নেতৃত্বে এবং পুলিশের...
১৬ মিনিট আগে
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এই নিয়োগ...
২ ঘণ্টা আগে
হাফিজুল ইসলাম কার্গো ট্রাকে মালামাল নিয়ে আশুলিয়ার দিকে যাচ্ছিলেন। পথে ট্রাকটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি ঢউর চৌরাস্তা এলাকার একটি গ্যারেজের সামনে গাড়ি থামান। পরে মেকানিককে গাড়ির ত্রুটি দেখানোর সময় হঠাৎ গাড়িটি স্টার্ট হয়ে যায় এবং হাফিজুলের বুকের ওপর উঠে যায়...
২ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট সীমান্তবর্তী করতোয়া নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ‘৭১-এর বিজয়’ ও ‘নয়ন মণি’ দলের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন হাজারো দর্শনার্থী। নৌকা বাইচকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় সৃষ্টি হয় উৎসবের...
২ ঘণ্টা আগে