চট্টগ্রামে পাওনা টাকা নিয়ে দুই পক্ষের শ্রমিকদের মারামারির মধ্যে পড়ে ছুরিকাঘাতে পথচারী নিহতের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের ইপিজেড ও পতেঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পিরোজপুর জেলার ভান্ডারিয়া গ্রামের সাদিকুর রহমান (২৬) ও একই জেলার সদর ইউনিয়নের হাফিজুল ইসলাম (২৬)।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসাইন আজকের পত্রিকাকে বলেন, হাফিজুলকে পতেঙ্গা থানাধীন খেজুরতলা ও সাদিকুরকে ইপিজেড থানাধীন আকমল আলী রোড থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে নগরের ইপিজেড থানার আকমল আলী রোডের পকেট গেট এলাকায় একটি পোশাক কারখানার দুই পক্ষের শ্রমিকদের মধ্যে মারামারি হয়। এ সময় ওই পথ দিয়ে যাওয়া ভিন্ন আরেকটি কারখানার শ্রমিক ও পথচারী মেহেদী হাসান (১৯) ছুরিকাঘাতের শিকার হয়। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন।
নিহত মেহেদী হাসান (১৯) ভোলার লালমোহন থানার গোবিন্দ বাজার এলাকার বাসিন্দা। তিনি সিইপিজেডে মেরিমো গার্মেন্টসে ক্যানটিন বয় হিসেবে কাজ করতেন।
ওসি মোহাম্মদ হোসাইন বলেন, ওই ঘটনায় শুক্রবার নিহত মেহেদীর মা রেহানা বেগম বাদী হয়ে ইপিজেড থানায় সাদিকুর, রমজানসহ অজ্ঞাতনামা ৮–১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেন। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
৫ মিনিট আগে
দেশের প্রায় ৬০ লাখ দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপের শ্রমিক-কর্মচারীদের জন্য ঈদ বোনাস ও ন্যায্য ওভারটাইম ভাতার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। এই দাবি আদায় না হলে সারা দেশে সভা-সমাবেশসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
১১ মিনিট আগে
শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
৩৭ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
২ ঘণ্টা আগে