
কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক ছাত্রীকে ‘শিবির’ আখ্যা দিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুর বিশ্বাস।
আজ শুক্রবার ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে এ–সংক্রান্ত একটি পোস্ট করেন তিনি।
পোস্টে আমিনুর বিশ্বাস লেখেন, ‘সাধারণ শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগের সমর্থন থাকে, তেমনি কোটা আন্দোলনে যৌক্তিক সমাধান চায় বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের ক্ষুদ্র কর্মী হিসেবে আমিও চাই কোটা আন্দোলনের যৌক্তিক সমাধান। কিন্তু জামায়াত–বিএনপি পরিবারের সন্তানেরা, ছাত্রদল ও শিবিরের লোকজন, সাধারণ শিক্ষার্থীদের সাথে অনুপ্রবেশ করে আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে। তার ধারাবাহিকতায় কুবির Zhohura Mim নামের এই মেয়েটি ছাত্রশিবিরের একনিষ্ঠ কর্মী। সে এই আন্দোলনে ঢুকে আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে।’
এ বিষয়ে জহুরা মিম বলেন, ‘গতকাল শিক্ষার্থীদের ওপর যে পুলিশি হামলা হয়েছে ,আমি সেটার জন্য আন্দোলনে দাঁড়িয়েছি। একটা যৌক্তিক দাবিতে আমি আন্দোলনে দাঁড়িয়েছি। কিন্তু আমিনুর বিশ্বাস আমাকে এবং আমার পরিবার নিয়ে যেভাবে মিথ্যা অপবাদ দিচ্ছে, তার জন্য আমি তার বিচার চাই। সে আমার চরিত্র নিয়েও কথা বলেছে, এটির বিচার আমি চাই। আমি বিভাগের চেয়ারম্যান বরাবর লিখিত দিব, বিভাগ থেকে আমাকে আশ্বস্ত করলে আমি সাইবার সিকিউরিটি অ্যাক্টে মামলা করব।’
পোস্টের বিষয়ে ব্যাখ্যা চাইলে কুবি মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুর বিশ্বাস বলেন, ‘আমি বিস্তারিত পোস্টে বলেছি। সেটিই আমার বক্তব্য।’
উল্লেখ্য, ইসলামী ছাত্রশিবিরের কোনো নারী শাখা নেই। ধর্মভিত্তিক এই ছাত্র সংগঠনের পাশাপাশি সমমনা নারী শিক্ষার্থীদের নিয়ে গঠিত ছাত্রী সংস্থা নামে একটি সংগঠন জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন হিসেবে পরিচিত।
গতকাল (১১ জুলাই) বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন আনসার ক্যাম্পের সামনে শিক্ষার্থীদের ওপর লাঠিপেটা করে পুলিশ। এর জবাবে শিক্ষার্থীরাও ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোড়ে। এতে তিন সাংবাদিকসহ অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হন। প্রতিবাদে বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।

রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
২ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
২ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
২ ঘণ্টা আগে
কুমিল্লার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে, আইফোন নেওয়ার জন্যই তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তবে পরিবার বলছে ভিন্ন কথা। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অপ্রতিমের বাবা
২ ঘণ্টা আগে