
নিজের লোকদের গ্রেপ্তার করলে পুলিশের হাত কেটে নেওয়ার হুমকি দিয়েছেন সংসদ সদস্য ও চট্টগ্রাম-১৬ আসনের নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী। একই সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি দেওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুল হকের ‘গায়ে হাত’ না দেওয়ার নির্দেশ দেন এমপি। এমপির এসব কথার জবাবে অসহায়ত্ব প্রকাশ করতে দেখা যায় বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদকে।
চট্টগ্রামের বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমেদের সঙ্গে এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর কথোপকথনের অডিওটি গতকাল বৃহস্পতিবারের বলে জানা গেছে। যেটি আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ওই অডিওটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:
এমপি মোস্তাফিজ: আপনি কি বাড়িতে পুলিশ পাঠিয়েছেন?
ওসি: স্যার কোথায়, স্যার?
এমপি মোস্তাফিজ: ছনুয়া (বাঁশখালী), পুলিশের হাফিজ গেছে...
ওসি: না না। স্যার, ও তো এখন নেই। ও থাকে ২টা পর্যন্ত। ও তো চলে আসছে স্যার।
এমপি মোস্তাফিজ: কী জন্য গেছে?
ওসি: ওইটা তো আমাদের নিয়মিত ডিউটি করার জন্য, প্রত্যেক বিটে বিটে একটা করে...
এমপি মোস্তাফিজ: আমার কোনো লোককে যদি হাত দেয়...হাত কেটে ফেলব কিন্তু। এটি বলে দিলাম...
ওসি: হাত দিবে না স্যার, দিবে না স্যার। আমি এখনই বলে দিচ্ছি।
এমপি মোস্তাফিজ: ওইখানে নাকি আমাদের লোক ধরার জন্য হাফিজ গেছে...। আমাদের আলমগীর একটা আছে, ওনাকে খুঁজতেছে।
ওসি: ও তো নাই স্যার। চলে আসছে তো স্যার অনেক আগে।
এমপি মোস্তাফিজ: এমনি ঘুরেফিরে থাক। অসুবিধা নেই। আমার কোনো লোকজনের ওপর হাত দিলে, বহুত অসুবিধা হবে।
ওসি: অবশ্যই স্যার। আপনি যেভাবে বলবেন, ওইভাবে হবে। প্রশ্নই আসে না, হাত দিবে না স্যার।
এমপি মোস্তাফিজ: আপনি তো আমার ঘরেও পুলিশ পাঠিয়েছেন।
ওসি: ওই দিন তো স্যার আপনার সঙ্গে কথা বললাম। পুলিশ পাঠাইনি স্যার। ওই...ওরা আপনার বাড়িতে এমনি নিয়মিত টহল দিতে গেছে। তা-ও সাদাপোশাকে, যাতে কেউ চিনতে না পারে। বিষয়টি স্যার আপনাকে ডিটেইলস বলছি। আরও আমি আপনার সম্মান বাঁচানোর জন্য চেষ্টা করেছি। সাদাপোশাকে পুলিশ পাঠিয়েছি। কাউকে ধরার জন্য যায়নি স্যার।
এমপি মোস্তাফিজ: চাম্বলের মুজিবের (পিটার হাসকে হুমকি দেওয়া) ওপরও যেন কোনো কিছু না হয়।
ওসি: হবে না স্যার, হবে না। ইনশা আল্লাহ...
অডিওর বিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমেদ বিস্মিত হয়ে যান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ওইটি সত্যিই আপনার কাছে আছে! যদি থাকে, তাহলে যাঁদের থেকে পেয়েছেন, তাঁদেরকে জিজ্ঞেস করেন। পরে ওসি এই প্রতিবেদকের কাছে জানতে চান, অডিওটি কার কাছ থেকে পেয়েছেন।’
এ বিষয়ে জানতে চাইলে এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী আজকের পত্রিকার এই প্রতিবেদককে চুপ করে থাকেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) এস এম শফিউল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি শুনেছি। পুলিশকে এভাবে বলার অধিকার কারও নাই। আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেব।’
এর আগে এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী সাংবাদিকদের মারধর করে আলোচনায় এসেছিলেন। তারও আগে মিছিলে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করেছিলেন। বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদ (ইউপি) মাঠে নির্বাচনী জনসভায় চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য নুরুল মোস্তফা চৌধুরীকেও হুমকি দেন মোস্তাফিজ।
গত ২৬ ডিসেম্বর নির্বাচন কমিশনের নির্দেশে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হারুন মোল্লা বাদী হয়ে মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলাও করেন। এজাহারে মোস্তাফিজের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন এবং চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের পেটানোর অভিযোগ আনা হয়।
এ ছাড়া গত ২২ ডিসেম্বর এমপি মোস্তাফিজ বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমেদকে মোবাইল ফোনে হুমকি দেন। এই অপরাধে বাঁশখালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। সেটির তদন্তও চলছে।
তা ছাড়া চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র সেলিমুল হক চৌধুরীকে পেটানো, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে গালি দেওয়ার ভিডিও ভাইরালসহ নানামুখী ঘটনা ঘটানোর কারণে আলোচিত মোস্তাফিজ।

খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার এলাকা থেকে পাঁচ বস্তায় ২৪টি গুইসাপসহ প্রেমরাছো মারমা (৪৭) নামে এক পাহাড়ি নারীকে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি পানছড়ি উপজেলার কুরাদিয়াছড়ায়। খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট এলাকার রেঞ্জ কর্মকর্তা এস এম মোশাররফ হোসাইনের নেতৃত্বে এবং পুলিশের...
৩ ঘণ্টা আগে
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এই নিয়োগ...
৪ ঘণ্টা আগে
হাফিজুল ইসলাম কার্গো ট্রাকে মালামাল নিয়ে আশুলিয়ার দিকে যাচ্ছিলেন। পথে ট্রাকটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি ঢউর চৌরাস্তা এলাকার একটি গ্যারেজের সামনে গাড়ি থামান। পরে মেকানিককে গাড়ির ত্রুটি দেখানোর সময় হঠাৎ গাড়িটি স্টার্ট হয়ে যায় এবং হাফিজুলের বুকের ওপর উঠে যায়...
৫ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট সীমান্তবর্তী করতোয়া নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ‘৭১-এর বিজয়’ ও ‘নয়ন মণি’ দলের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন হাজারো দর্শনার্থী। নৌকা বাইচকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় সৃষ্টি হয় উৎসবের...
৫ ঘণ্টা আগে