আগামীকাল ৯ জুন বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু করার দাবিতে আজ শনিবার বাঘাইছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ পালন করছে ইউপিডিএফ। গতকাল শুক্রবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করে ইউপিডিএফ।
অবরোধের কারণে রাঙামাটির সঙ্গে অন্যান্য এলাকায় সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। হঠাৎ অবরোধ ঘোষণা করায় রাঙামাটি বেড়াতে আসা পর্যটকেরও সমস্যায় পড়েছেন। এদিক অবরোধে বিভিন্ন জায়গায় টায়ারে অগ্নিসংযোগ করেন ইউপিডিএফের কর্মী-সমর্থকেরা।
ইউপিডিএফের জেলার সমন্বয়ক সচল চাকমা বলেন, বাঘাইছড়ি উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করতে গত শুক্রবার ৫০ জনের একটি সন্ত্রাসী দল বাঘাইহাটে যায়। এ ছাড়া কয়েক দিন আগে থেকে তারা চেয়ারম্যান পদপ্রার্থী অলিভ চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমিতা চাকমার নির্বাচনী এজেন্টদের হুমকি দিয়ে আসছে। এ বিষয়ে প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বাঘাইছড়ি উপজেলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আওয়াল বলেন, অবরোধের কারণে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক আছে। নির্বাচনের দিন এমনিতে যান চলাচল বন্ধ থাকবে।

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
৪ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
৫ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
৮ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
১৭ মিনিট আগে