কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে মো. আলী তুহিন নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। এ সময় গোসলে নামা আরও তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সৈকতের লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিখোঁজ স্কুলছাত্র কক্সবাজার পৌরসভার নুরপাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে এবং পৌর প্রিপারেটরি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
উদ্ধার করা তিনজন হলো কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও শহরের নুর পাড়ার মোস্তাক আহমদের ছেলে মো. আশেক নুর, কক্সবাজার মডেল হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থী ও সাহাব উদ্দিনের ছেলে মো. মেহরাব উদ্দিন, কক্সবাজার মডেল হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র ও শহিদুল ইসলামের ছেলে তাহমিদ ইসলাম। তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সৈকত এলাকায় নিয়োজিত জেলা প্রশাসনের বিচ কর্মী বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘চার বন্ধু সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নামে। এ সময় স্রোতের টানে তারা ভেসে যাওয়ার সময় লাইফ গার্ড কর্মীরা দ্রুত তিনজনকে উদ্ধার করতে সক্ষম হলেও একজন নিখোঁজ হয়।’ তাকে উদ্ধারের জন্য লাইফ গার্ড, ফায়ার সার্ভিস ও ট্যুরিস্ট পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে