
দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত নৌযানসমূহের ডেটাবেইস প্রবর্তন এবং এর মাধ্যমে নিবন্ধনের সুবিধা নিশ্চিত করতে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে নৌযান শুমারি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মাধ্যমে নৌপরিবহন অধিদপ্তর ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত দেশব্যাপী এই নৌযান শুমারি পরিচালনা করবে।
আজ রোববার (৯ আগস্ট) ‘নৌযান শুমারি ২০২৬’-এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করার লক্ষ্যে কিশোরগঞ্জে একটি জেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। সভায় মূল বিষয়বস্তু ও বিস্তারিত তথ্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. মহিদুল ইসলাম।
নৌযান শুমারি ২০২৬ সফলভাবে বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত এই সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, উপজেলার ইউএনও, পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তা, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), নৌপুলিশ, মৎস্য অধিদপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট খাতের অংশীজনেরা অংশগ্রহণ করেন।
সভায় জানানো হয়, দেশের সমুদ্রে, উপকূলে বা অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী সব ধরনের ইঞ্জিনচালিত নৌযান, ডাম্ববার্জ (যা নিজস্ব ইঞ্জিনে চলে না, কিন্তু অন্য নৌযান দিয়ে টানা বা ধাক্কা দেওয়া হয়) এবং বিনোদনকেন্দ্রের কৃত্রিম লেকে চালিত স্পিডবোট বা ছোট-বড় ইঞ্জিনচালিত নৌযান এই শুমারির আওতায় আসবে। তবে সামরিক বাহিনীর নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত নৌযান বা জাহাজ এবং সাধারণ দাঁড় বা লগিচালিত নৌকা (ইঞ্জিনবিহীন) এই শুমারির আওতামুক্ত থাকবে।
বক্তারা জানান, নির্ভরযোগ্য পরিসংখ্যানের অভাব দূর করার পাশাপাশি এই শুমারি নৌ-দুর্ঘটনা হ্রাস, নৌ খাতের সঠিক নীতিনির্ধারণ এবং মালিক ও শ্রমিকদের নির্ভুল ডেটাবেইস তৈরিতে ভূমিকা রাখবে। ফলে দুর্ঘটনা-পরবর্তী সময়ে প্রকৃত ভুক্তভোগীদের দ্রুত শনাক্ত করে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া ও নাবিকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া সহজ হবে।
মাঠপর্যায়ে শুমারি কার্যক্রম নিখুঁতভাবে সম্পন্ন করতে আন্তপ্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদার করার পাশাপাশি নৌযানমালিক ও মাঝিমাল্লাদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন সভায় উপস্থিত কর্মকর্তারা।

মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশমুখ থেকে দোতলায় উঠতেই চোখে পড়ে সিঁড়ির নিচে তালাবদ্ধ একটি ঘর। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় সেই তালায় ধরেছে চরম মরিচা। ঘরের ভেতরে অচল অবস্থায় পড়ে রয়েছে হাসপাতালের একমাত্র জেনারেটরটি। দেখতে দেখতে আটটি বছর পেরিয়ে গেলেও জেনারেটরটি চালুর কোনো উদ্যোগ...
৪ মিনিট আগে
মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের একই পরিবারের চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুই দিন পর আজ ভোরে মেঘনা নদী থেকে হেলাল মিয়ার বড় মেয়ে সামিয়া, বড় ছেলে সজীব ও ছোট ছেলে শামীমের মরদেহ উদ্ধার করা হয়।
১২ মিনিট আগে
পুলিশের ভাষ্য অনুযায়ী, এলাকায় ফেরার পর মুকুল বিভিন্ন সুপারশপে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে চাকরিপ্রত্যাশী ও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ নেন। এ ছাড়া বিভিন্ন অজুহাতে নিজের ব্যাংক হিসাবের চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
২৯ মিনিট আগে
দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থাকার পর মাগুরা সদর থানার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. লোকমান হোসেনকে (৪০) ভোলার বোরহানউদ্দিন থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮, বরিশাল।
৩২ মিনিট আগে