চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাংবাদিক সমিতির ২০২১-২২ কার্যনির্বাহী পরিষদের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। এতে ২০২২-২৩ কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সমকাল প্রতিনিধি জিওন আহম্মেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক প্রথম আলোর সংবাদদাতা সাঈদ চৌধুরী।
নবগঠিত কার্যনির্বাহী পরিষদে অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহসভাপতি হিসেবে চুয়েটনিউজ ২৪. কম এর সহ-সম্পাদক আল আমিন ইসলাম, সাংগঠনিক সম্পাদক হিসেবে দৈনিক অধিকারের প্রতিনিধি গোলাম রব্বানী শান্ত, অফিস সম্পাদক হিসেবে সাম্প্রতিক দেশকালের প্রতিনিধি নাজমুল হাসান ফাহাদ, অর্থ সম্পাদক হিসেবে দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি তাসনিয়া মাসিয়াত, আইসিটি সম্পাদক হিসেবে চুয়েটনিউজ ২৪. কমের প্রতিনিধি মুহাম্মদ ফাহিম উদ্দিন, সহকারী অফিস সম্পাদক হিসেবে চুয়েটনিউজ ২৪. কমের প্রতিনিধি জেরিন সুলতানা শাওন এবং সহকারী অর্থ সম্পাদক হিসেবে চুয়েটনিউজ ২৪. কমের প্রতিনিধি তানভির আহম্মেদ চৌধুরী।
এ উপলক্ষে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
সাংবাদিক সমিতির বিদায়ী সভাপতি মো. কামরুজ্জামান রাহাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক রনজিৎ কুমার সূত্রধর, মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জামাল উদ্দিন আহাম্মদ, সেন্টার ফর এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চের চেয়ারম্যান অধ্যাপক ড. জি. এম. সাদিকুল ইসলাম।
চুয়েট সাংবাদিক কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ ফাহিম উদ্দিন ও জেরিন সুলতানার যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্রকল্যাণ উপপরিচালক এটিএম শাহজাহান, রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের এএসপি মো. আনোয়ার হোসেন শামীম, চুয়েট সাংবাদিক সমিতির ২০০৪-০৫ কার্যনির্বাহী কমিটির সভাপতি আল আমিন এবং ২০০৬-০৭ কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইমরান খান। অনুষ্ঠানে চুয়েট সাংবাদিক সমিতির পতাকা উন্মোচন, বিদায়ী কমিটির নেতৃবৃন্দকে সম্মাননা প্রদান ও নবাগত সদস্যদের আইডি কার্ড পরিয়ে দেওয়া হয়। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শোকাবহ ১৫ই আগস্টে শাহাদাতবরণকারী সকল শহীদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

খুলনা মহানগরীতে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। গত এক সপ্তাহে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। এরই মধ্যে চার ওয়ার্ডকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ (রেড জোন) হিসেবে চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জোরদার করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)।
৩ মিনিট আগে
কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের পেছনের ফটক। এই ফটক ঘেঁষে ৯টি এবং ২০০ গজের মধ্যে গড়ে উঠেছে অর্ধশতাধিক ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক। শুধু জেলা সদরের এই হাসপাতাল নয়, ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের চিত্র একই। প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে রয়েছে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক।
১১ মিনিট আগে
দালাল চক্রের হাত ধরে ইউরোপে পাড়ি জমানোর জন্য দেশ ছাড়ার পর নিখোঁজ রয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাঁচ যুবক। ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, এই পাঁচজনের কেউ কেউ এক মাস, কেউ ২০ দিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন না। এ নিয়ে উৎকণ্ঠায় পরিবারগুলো।
১৪ মিনিট আগে
রংপুরের কাউনিয়া উপজেলার আরাজী বীরচরণ গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত যুবক পলাশের মৃত্যুর ঘটনায় করা মামলায় প্রধান আসামি মোজাহার আলীকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মোজাহার আলী উপজেলার সারাই ইউনিয়নের আরাজী বীরচরণ গ্রামের মৃত সাদুল্ল্যাহর ছেলে।
২ ঘণ্টা আগে