
কক্সবাজারের উখিয়ায় অত্যাধুনিক অস্ত্রসহ দুজন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে এপিবিএন-৮। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার সকালে ৮ এপিবিএন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন ব্যাটেলিয়নটির অধিনায়ক শিহাব কায়সার খান।
অধিনায়ক শিহাব কায়সার খান বলেন, ‘নাশকতার পরিকল্পনা নিয়ে ১৫-২০ জন দুর্বৃত্তকারী কয়েকটি দলে বিভক্ত হয়ে উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে যাচ্ছিলেন ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের দিকে। খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ১৮ নম্বর ক্যাম্পের বিভিন্ন ব্লকে অবস্থান নেয় ৮ এপিবিএনের আভিযানিক দল। রাত সোয়া ১০টার দিকে পাঁচ-ছয়জন দুর্বৃত্তকে ২০ নম্বর ক্যাম্পের দিকে যাওয়ার পথে বাধা দেয় পুলিশের দলটি। এ সময় দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়লে পুলিশও আত্মরক্ষায় তাদের পাল্টাগুলি করে পুলিশ। এ সময় নীল রঙের একটি ব্যাগ ফেলে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।’
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘দুর্বৃত্তদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে একটি এসল্ট রাইফেল এবং ৪৯১ রাউন্ড ৫.৫৬ এমএম গুলি উদ্ধার করা হয়। ঘটনার তিন ঘণ্টা পর ১৮ নম্বর ক্যাম্প থেকে পালিয়ে আসা মোহাম্মদ হোসেন ও জাহেদ হোসেন নামে দুজনকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, ৬ হাজার ৩০০ ইয়াবাসহ ১৫ নম্বর ক্যাম্প থেকে গ্রেপ্তার করা হয়।’
৮ এপিবিএন অধিনায়ক সংবাদ সম্মেলনে আরও বলেন, ‘এ ঘটনায় জড়িতদের ধরতে এপিবিএনের যৌথ অভিযান অব্যাহত আছে।’

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৭ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে