
১২ ঘণ্টা পার হলেও চট্টগ্রামের পারকি সমুদ্রসৈকতের চরে আটকে যাওয়া সরকারি দপ্তরের জিপ গাড়িটি উদ্ধার হয়নি। আজ শনিবার সকালে পারকি সমুদ্রসৈকতের চরে আটকে যায় এ জিপ গাড়ি। গাড়ির সামনে জরুরি তেল-গ্যাস অনুসন্ধান কাজে নিয়োজিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে স্টিকার রয়েছে।
জানা যায়, আজ সকাল সাড়ে ৭টার দিকে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পটিয়া অফিসে ১২ জন কর্মকর্তা দুই গাড়ি (ঢাকা মেট্রো ঘ-১১-১৩৩৩) ও (ঢাকা ল-৭৮) নিয়ে ভ্রমণে জন্য পারকি সমুদ্রসৈকতে আসেন। সৈকতে নামার পর জিপ গাড়ি (ঢাকা-ল ৭৮) বালুতে আটকে যায়। সন্ধ্যা সাড়ে ৬টা ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধার না করায় পানিতে ভাসছে সরকারি এই গাড়িটি।
এ বিষয়ে কথা বলতে চাইলে আগত কর্মকর্তারা তাঁদের চাকরির ক্ষতি হবে জানিয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়েন। তবে, গাড়ির চালক পরিচয়ে জসিম উদ্দিন নামে এক ব্যক্তি আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার সকালে আমরা চট্টগ্রামের পটিয়া থেকে (ঢাকা মেট্রো ঘ-১১-১৩৩৩) ও (ঢাকা ল-৭৮) নম্বরের দুটি গাড়ি নিয়ে ভ্রমণের উদ্দেশ্যে পারকি সমুদ্রসৈকতে আসি। দুই গাড়িতে আমরা ১২ জন ছিলাম। জিপ গাড়িটি (ঢাকা-ল ৭৮) সৈকতে নামার পর বালুতে আটকে যায়, পরে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় এখনো উদ্ধার করতে পারিনি। আমরা জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পটিয়া অফিসে কর্মরত।’
প্রত্যক্ষদর্শী মোজাম্মেল নামে এক ফটোগ্রাফার বলেন, ‘সকালে গাড়িটি নিয়ে সৈকত থেকে ৩০০ ফুট দূরে সাগরের পানিতে চালাতে দেখি আমরা। তাদের দেখে আমাদের মনে হয়, সবাই মদপান অবস্থায় ছিল। দুপুরের দিকে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় গাড়িটি আর উদ্ধার করতে পারেনি তারা।’
কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, ‘সকালে সরকারি স্টিকারযুক্ত একটি গাড়ি পারকি সৈকতের চরে নামলে বালুতে আটকে যায়। সৈকতের চরে গাড়ি নামানো একদম নিষেধ রয়েছে, কিন্তু কেন গাড়িটি নামিয়েছে সেটা বুঝতে পারছি না।’
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, ‘পারকি সমুদ্রসৈকতের চরে গাড়ি আটকে যাওয়ার ঘটনাটি শুনেছি। বিষয়টি দেখা হচ্ছে।’

বেসরকারি সংস্থা সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত আন্তর্জাতিক সংলাপ প্ল্যাটফর্ম বে অব বেঙ্গল কনভারসেশনের (বিওবিসি) পঞ্চম আসর আগামী ৩ থেকে ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই সম্মেলনে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
১৬ মিনিট আগে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে রহস্য দানা বেঁধেছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রাথমিক অনুসন্ধানে বেশ কিছু অসংগতি পাওয়া গেছে। বিশেষ করে যে কন্টেইনারে আগুন লাগে, সেখানে থাকা পণ্যগুলো রোববার (৭ জুন) নিলামে ওঠার কথা ছিল।
২২ মিনিট আগে
ভুক্তভোগী সোহেল আহমেদ বলেন, ‘সরকারি চালের কার্ড করে দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ৬ হাজার টাকা নেওয়া হয়েছিল। এক বছর পেরিয়ে গেলেও কোনো কার্ড দেননি ওই নেতা।’
২৪ মিনিট আগে
বগুড়া শহরের একটি মোটেলের কক্ষ থেকে বিপুল চন্দ্র পাল (৫০) নামের এক সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশ থেকে পুলিশ একটি যৌন উত্তেজক সিরাপ, একটি ঘুমের ট্যাবলেট, একটি কোমল পানীয়র বোতল ও একটি পানির বোতল উদ্ধার করেছে।
৩৩ মিনিট আগে