লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্ব বশিকপুর এলাকায় শিশু আবিদা খাতুন (৭) গুলিবিদ্ধের ঘটনায় থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় গুলিবিদ্ধ শিশুর বাবা ইব্রাহিম খলিল বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা এই দায়ের করেন।
মামলায় আসামি করা হয়েছে অহিদ উদ্দিন, তাঁর স্ত্রী ফাতেমা বেগম ও ছেলে ফাহিম হোসেনকে। এর আগে বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুর অপারেশন সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন শিশুর মা আমেনা বেগম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক।
গুলিতে শিশুটির ক্ষতিগ্রস্ত হয় কিডনি, লিভার ও পাকস্থলী। তবে এখনো শঙ্কামুক্ত নয় শিশুটি। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পোস্ট অপারেটিভ ওয়ার্ড চিকিৎসাধীন রয়েছে। ঘটনার দুই দিন পার হলেও অভিযুক্ত সন্ত্রাসী অহিদ উদ্দিনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
গুলিবিদ্ধ শিশু আদিবা খাতুন একই উপজেলার পূর্ব বশিকপুর এলাকার ইব্রাহিম খলিলের মেয়ে ও বশিকপুরের একটি নুরানি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
এদিকে শিশুটির মা আমেনা বেগম জানান, মঙ্গলবার সন্ধ্যায় পাশের বাড়ির উঠানে অহিদ উদ্দিনের মেয়ের সঙ্গে খেলছিল আবিদা। সেখানেই গুলিবিদ্ধ হয় আবিদা। তবে অহিদ তাকে গুলি করেছে বলে দাবি করেন তিনি।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক বলেন, অস্ত্র আইন ও হত্যাচেষ্টার ঘটনায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চলছে। পাশাপাশি গুলিবিদ্ধ শিশু আবিদার পাশে রয়েছে পুলিশ প্রশাসন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখে এসেছি। শিশুটি আগের চেয়ে একটু ভালো থাকলেও এখনো শঙ্কামুক্ত নয় বলে তাকে চিকিৎসকেরা জানিয়েছেন। শিশুটির পরিবারকে আশ্বাস দেওয়া হয়েছে। দ্রুত সময়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে