Ajker Patrika

চট্টগ্রামের গোলাম রসুল মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ২৮
চট্টগ্রামের গোলাম রসুল মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস । ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের বৃহত্তম বাণিজ্যকেন্দ্র রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে।

আজ সোমবার বেলা ৩টা ১০ মিনিটের দিকে মার্কেটের চতুর্থ তলায় এই আগুনের সূত্রপাত হয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

স্থানীয় ব্যবসায়ীদের ধারণা, মার্কেটের ভেতরে বেশ কয়েকজন মানুষ আটকা পড়েছেন। অনেকে সিঁড়ি দিয়ে মার্কেটের ছাদে উঠে নিরাপদে অবস্থান নেওয়ার চেষ্টা করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত