সিআরবিতে হাসপাতাল নির্মাণ স্থগিতের অনুরোধ জানিয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে চট্টগ্রামের আওয়ামী লীগের শীর্ষ নেতারা চিঠি দেওয়ার পর নতুন করে আলোচনায় বসবে রেল মন্ত্রণালয়। সামনে মন্ত্রণালয়ের বৈঠকে এই নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর। আজ শনিবার বিকেলে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
রেলপথ সচিব হুমায়ুন কবীর বলেন, ‘চট্টগ্রামের শীর্ষ নেতারা রেলমন্ত্রীকে সিআরবিতে হাসপাতাল নির্মাণে স্থগিতের অনুরোধ জানিয়েছেন। বিষয়টি নিয়ে এখনো আলোচনা হয়নি। তবে সামনে মন্ত্রণালয়ের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে। বৈঠক শেষে বলা যাবে, সিআরবিতে হাসপাতাল হবে কি-না।’
এর আগে গত মঙ্গলবার রেলমন্ত্রী মো. নুরুল ইসলামের সঙ্গে দেখা করে এই বিষয়ে চিঠি দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। চিঠিতে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, হুইপ সামসুল হক চৌধুরী, সংসদ সদস্য মাহফুজুর রহমান, মোছলেম উদ্দিন আহমেদ, মোস্তাফিজুর রহমান চৌধুরী, খাদিজাতুল আনোয়ার সনির সাক্ষরও রয়েছে।
চিঠিতে পরিবেশ অধিদপ্তরের প্রতিবেদন ও সর্বস্তরের মানুষের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সিআরবিতে স্থাপন না করে রেলের অন্য জায়গায় নির্মাণের উদ্যোগ গ্রহণের বিষয়টি দ্রুত বাস্তবায়নেরও অনুরোধ জানানো হয়।
সিআরবিতে হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়ার পর থেকেই চট্টগ্রামের বিশিষ্টজনেরা এ বিষয়ে সরব হন। ‘নাগরিক সমাজ–চট্টগ্রাম’ এর ব্যানারে তাঁরা ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছেন। এর প্রেক্ষিতে ঐতিহাসিক সিআরবি এলাকায় সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) প্রকল্পের আওতায় হাসপাতাল নির্মাণ প্রকল্পটি সীতাকুণ্ডের কুমিরায় স্থানান্তরের বিষয়টি রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় আলোচনা হয়। চিঠিতে সে কারণে রেলমন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্যদের অভিনন্দন জানানো হয়।

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারে অপর পক্ষের সমর্থকদের দলে ভেড়ানোর জন্য আল্টিমেটাম (চাপ সৃষ্টি) দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
১৭ মিনিট আগে
নওগাঁর মান্দা উপজেলার মৈনম বাজারে প্রতিমা বিসর্জনের নির্ধারিত ঘাট দখল হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ কারণে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদ্যাপন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। গতকাল রোববার এক সভায় এ সিদ্ধান্ত নেন তাঁরা।
২৭ মিনিট আগে
পঞ্চগড়ে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। সদর উপজেলার শিংরোড প্রধানপাড়া গ্রামে আলম হক (৩০) নামে ওই যুবকের মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী মৌসুমী আক্তারকে (২৫) আটক করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, স্থানীয় বাবুল নামের প্রেমিকের পরামর্শে আলমকে বিষ খাইয়েছে
৩২ মিনিট আগে
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম আন্তনগর এক্সপ্রেস ট্রেনের লাগেজ ভ্যানের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
৩৬ মিনিট আগে