চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত সিআরবি ধ্বংস করে হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া বন্ধ করার দাবিতে প্রগতিশীল গণসংগঠনসমূহের উদ্যোগে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় সাত রাস্তার মোড়ে এই মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি রিপায়ন বড়ুয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, খেলাঘর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য রথিন সেন, কৃষক সমিতির নেতা ফরিদুল ইসলাম, উদীচী চট্টগ্রামের সংগঠক শীলা দাশ গুপ্ত, যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক উজ্জ্বল শিকদার, ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি এ্যানি সেন, সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, চট্টগ্রাম শহরের প্রাকৃতিক সৌন্দর্য আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। অব্যাহতভাবে কাটা হচ্ছে পাহাড়। নদী দখল হচ্ছে। এই শহর থেকে হারিয়ে গেছে জলাশয়। শিশুদের খেলার মাঠ হারিয়ে গেছে। চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রে সর্বশেষ একমাত্র উদ্যান সিআরবি, যেখানে নানা বয়সী, নানা শ্রেণি-পেশার মানুষ গিয়ে একটু প্রাণভরে নিশ্বাস নিতে পারে। বুকভরে বাতাস নিতে যেকোনো মূল্যে চট্টগ্রামের ফুসফুস সিআরবির প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করতে হবে।
বক্তারা আরও বলেন, সিআরবি এলাকা ব্রিটিশ বিরোধী আন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত। এখানে মুক্তিযুদ্ধে ৯ জন শহীদের কবর আছে। হাসপাতাল হলে সিআরবিতে নতুন নতুন দালান, অবকাঠামো, দোকানপাট, পার্কিং, ফার্মেসি, হোটেল-রেস্টুরেন্ট, ডায়াগনস্টিক সেন্টার, চিকিৎসা সংশ্লিষ্টদের জন্য আবাসিক ভবনে ছেয়ে যাবে। পুরো এলাকা জঞ্জালময় ও কোলাহলপূর্ণ হয়ে উঠবে। শতবর্ষীসহ অন্তত ৩০০ গাছ কাটতে হবে। কাটতে না হলেও হাসপাতালের পরিবেশগত প্রভাবে এসব গাছ বেশি দিন টিকবে না। সিআরবি পরিণত হবে মরূদ্যানে। তাই এখানে কোনোভাবেই হাসপাতাল হতে দেওয়া যায় না। জনগণের টাকায় ধনীদের জন্য চট্টগ্রামে আর হাসপাতালের দরকার নেই। এখন আমাদের দরকার গরিব মানুষের জন্য হাসপাতাল। সিআরবির বাইরে চট্টগ্রামের অন্যকোন স্থানে সরকারি উদ্যোগে হাসপাতাল নির্মাণ করা হোক।

ঈদুল আজহার সরকারি ছুটি শেষ হলেও আজ শনিবার থেকে পোশাক কারখানা, শিল্পপ্রতিষ্ঠান ও অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্ণোদ্যমে কার্যক্রম শুরু হচ্ছে। এ কারণে গতকাল শুক্রবার মানিকগঞ্জের পাটুরিয়া-আরিচা নৌপথ ও সংযোগ সড়কে কর্মস্থলমুখী মানুষের চাপ বেড়ে যায়।
১ ঘণ্টা আগে
খাগড়াছড়ির প্রতিটি উপজেলা কৃষিনির্ভর জনপদ। এখানে গ্রীষ্মকালীন ফল আম্রপালির পাশাপাশি বিদেশি বিভিন্ন জাতের সুস্বাদু আম চাষের খ্যাতি রয়েছে। মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় পার্বত্য জেলাটিতে কাঁঠাল, লিচু, আনারসও ভালো উৎপাদিত হচ্ছে।
২ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে গুরুত্ব দিয়ে দেখার কথা জানিয়েছে মামলাটির তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
৩ ঘণ্টা আগে
রাত ১১টা ২৫ মিনিটের দিকে বিমানবন্দরের ৯ নম্বর গেটসংলগ্ন কুরিয়ার অপারেশন এলাকায় একটি কনটেইনারের ভেতর ও পাশে আগুনের সূত্রপাত দেখা যায়। বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট, ফায়ার সার্ভিস ও সংলগ্ন বিমানবাহিনীর ঘাঁটি থেকে আসা সদস্যদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে...
৪ ঘণ্টা আগে