নোয়াখালীতে শোভাযাত্রা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক বন দিবস উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উদ্ধার করা একটি ইগল পাখি আকাশে অবমুক্ত করা হয়।
আজ মঙ্গলবার নোয়াখালী উপকূলীয় বন বিভাগ কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসটির সূচনা করা হয় পরে কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে সামনের সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে গেস্ট হাউসের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, ‘জলবায়ু পরিবর্তনের অশনিসংকেত থেকে রক্ষা করতে বনের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। গাছ থাকলে নিরাপদ থাকবে পরিবেশ ও দেশ। অক্সিজেন বৃদ্ধির পাশাপাশি সবুজ বন পরিবেশের ভারসাম্যও বজায় থাকে।’
বক্তারা পৃথিবীতে প্রাণীর অস্তিত্ব টিকিয়ে রাখতে তাই সব ধরনের বনের গুরুত্ব ও তা টিকিয়ে রাখতে সচেতনতা বৃদ্ধি করাই দিবসটির মূল লক্ষ্য বলেও উল্লেখ করেন।
উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর সহকারী বন সংরক্ষক কাজী তারিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা।
সদর রেঞ্জ কর্মকর্তা এ এস এম মহি উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সভায় আলোচক ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুস সালাম।
স্বাগত বক্তব্য দেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষক কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংবাদিকসহ বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বন ও বনভূমির নিরাপত্তা রক্ষার্থে ২০১২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় ২১ মার্চকে আন্তর্জাতিক বন দিবস ঘোষণা করা হয়। সেই থেকে সারা বিশ্বে ২১ মার্চ নানা আয়োজনে দিবসটি পালন করা হয়।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে