
গত ৪ ডিসেম্বর চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড ময়দানে প্রধানমন্ত্রীর জনসভায় নেত্রীকে দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন স্থানীয় আওয়ামী লীগের প্রবীণ কর্মী জানে আলম (৮০)। এরপর দীর্ঘদিন থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডের ৬২ নম্বর বেডে শুয়ে চিকিৎসা নিচ্ছেন তিনি।
তাঁর পায়ে দুটি অস্ত্রোপচার হয়েছে। আরও একটি অপারেশন করাতে হবে। এমন পরিস্থিতিতে আর্থিক অসচ্ছলতার মধ্যে চিকিৎসা ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছে নগরের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের এই প্রবীণ কর্মীর পরিবার। তাঁর এই অবস্থার কথা শুনে পাশে দাঁড়ায় ছাত্রলীগ। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের সব টাকা দিয়ে তাঁকে সহায়তা করেছে নগরের পাঁচলাইশ থানা ছাত্রলীগ।
পাঁচলাইশ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন রবিন বলেন, ‘ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রঙিন বেলুন উড়িয়ে কেক কেটে সহযোদ্ধা ও কর্মীদের সঙ্গে আনন্দ করার ইচ্ছে আমারও ছিল। আমরা সবাই মিলে এভাবে প্রস্তুতি নিয়ে এগোচ্ছিলাম। এর মাঝেই শুনতে পাই, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন প্রবীণ আওয়ামী লীগ কর্মী জানে আলম। যিনি গত ৪ ডিসেম্বর নগরের পলোগ্রাউন্ড ময়দানে প্রধানমন্ত্রীর জনসভায় নেত্রীকে দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন। তাই আনন্দ উদ্যাপনের সব টাকা ওনাকে দিয়ে এসেছি। যাতে ওনার চিকিৎসা ব্যয়ে সহযোগিতা হয়।’
বিষয়টিকে ইতিবাচক ও ছাত্রলীগের নিয়মিত ভালো কাজের অংশ মন্তব্য করে নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু বলেন, ‘মানবকল্যাণে, জাতির দুর্যোগে শক্ত হাতে আপসহীন ভাবনায় এগিয়ে যাওয়ার নামই ছাত্রলীগ। রবিনের এমন কর্মকাণ্ড তারই ইঙ্গিত দেয়।’

গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
১ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২ ঘণ্টা আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে