
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, ‘আনোয়ারা-কর্ণফুলীর মানুষের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি আমি। কে, কী হয়েছেন। কোন পদ পেয়েছেন, সে বিষয় দেখার দায়িত্ব আমার নয়। স্পষ্টভাবে বলতে চাই সাংবিধানিকভাবে আমি নির্বাচিত প্রতিনিধি। আমার এলাকায় কোনো দ্বৈতশাসন চলবে না।’
এমপি জাবেদ আরও বলেন, ‘এলাকার প্রশাসনকে আমি দিকনির্দেশনা দেব। এলাকায় কোনো রাজনৈতিক কর্মসূচি করতে হলে এক সপ্তাহ আগে পুলিশ প্রশাসন থেকে অনুমতি নিতে হবে আয়োজকদের। অনুমতি না নিয়ে কোনো সমাবেশ করতে দেওয়া হবে না।’
আজ শুক্রবার বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিষদ হলরুমে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে বিভিন্ন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবারের মধ্যে ঢেউটিন ও অর্থ বিতরণ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
এমপি জাবেদ বলেন, ‘মাদক ব্যবসা, ভূমি দস্যুতার সঙ্গে জড়িত, থানায় হামলা ও থানায় দালালি করত যারা, তারা রাজনীতি থেকে দূরে ছিল। সেসব লোক আবারও মাঠে ফিরেছে। তারা যেন কোনো অপকর্ম করতে না পারে সেদিকেও সতর্ক থাকতে হবে।’
কখনো অন্যায়কারীকে আশ্রয় দেননি বলে দাবি করেছেন সাবেক এই মন্ত্রী। তিনি বলেন, ‘এলাকায় মানুষ এত দিন শান্তিতে ছিল। আনোয়ারা-কর্ণফুলীর মানুষের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি আমি। জনগণকে কীভাবে শান্তিতে রাখতে হয় সেই বিষয় দেখার দায়িত্ব আমার। কে, কী হয়েছেন। কোন পদ পেয়েছেন, সে বিষয় দেখার দায়িত্ব আমার নয়। আমি স্পষ্টভাবে বলতে চাই—সাংবিধানিকভাবে আমি নির্বাচিত প্রতিনিধি। আমার এলাকায় কোনো দ্বৈতশাসন চলবে না।’
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমনের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু নাছেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এম এ মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক চেয়ারম্যান নোয়াব আলী, সুগ্রীব মজুমদার দোলন, চেয়ারম্যান আমিন শরিফ, এম এ কাইয়ূম শাহ্, অসীম কুমার দেব, আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, কলিম উদ্দিন, মোহাম্মদ ইদ্রিস, উপজেলা আওয়ামী লীগের সদস্য রিদ্ওয়ানুল করিম চৌধুরী সায়েম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ, যুবলীগের আহ্বায়ক শওকত ওসমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে একটি স্বাস্থ্যকেন্দ্র জনবলের সংকটসহ বিভিন্ন সমস্যায় ধুঁকছে। ফলে স্থানীয় জনগণ এখান থেকে কোনো স্বাস্থ্যসেবা পাচ্ছে না। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলী গ্রামে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রটি প্রায় ২৫ হাজার দরিদ্র মানুষের চিকিৎসাসেবার একমাত্র ভরসা
৩ ঘণ্টা আগে
চট্টগ্রামে সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি) এলাকায় হাসপাতাল নির্মাণ কার্যক্রম বন্ধের ঘোষণার দাবিতে দুই দিন ধরে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এর মধ্যে গতকাল রোববার সিআরবিতে প্রস্তাবিত হাসপাতাল এলাকা পরিদর্শন করেন সড়ক, সেতু, রেল ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। এ
৪ ঘণ্টা আগে
মাদারীপুরে এক ব্যবসায়ীর বাড়ির গোডাউনে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রোববার (১৯ এপ্রিল) বিকেলে মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুয়াশার বাজারে এই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুরের সহকারী পরিচালক সুচন্দ মণ্ডল।
৬ ঘণ্টা আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম হজ ফ্লাইটে জেদ্দা যাচ্ছেন ৩৭১ জন। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে জেদ্দার উদ্দেশে উড্ডয়ন করে প্রথম হজ ফ্লাইট। হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি ও পার্ব
৬ ঘণ্টা আগে