
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে কারচুপির অভিযোগে ফলাফল বাতিল চেয়ে নগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের করা মামলায় তাঁকে মেয়র ঘোষণা করেছেন আদালত। এর মাধ্যমে নির্বাচনের তিন বছর আট মাস পর চসিকের মেয়র ঘোষিত হয়েছেন তিনি। একই সঙ্গে আগামী ১০ দিনের মধ্যে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ খাইরুল আমীন এ রায় দেন।
এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আরশাদ হোসেন আসাদ বলেন, মেয়র নির্বাচনে কারচুপির অভিযোগে বিএনপির মেয়র পদপ্রার্থী ডা. শাহাদাত হোসেন নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। সেই মামলায় তাঁকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
তথ্যমতে, ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী এম রেজাউল করিম চৌধুরী মেয়র নির্বাচিত হন। এতে রেজাউল করিম চৌধুরী ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট এবং তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহাদাত হোসেন ৫২ হাজার ৪৮৯ ভোট পান বলে উল্লেখ করা হয়। একই বছরের ২৪ ফেব্রুয়ারি চসিকের নির্বাচনে কারচুপির অভিযোগে চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক খাইরুল আমিনের আদালতে ১০ জনকে বিবাদী করে আদালতে মামলা করেন বিএনপি নেতা শাহাদাত। নয়জন বিবাদী হলেন—আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী এম রেজাউল করিম চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা, সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা, মেয়র প্রার্থী আবুল মনসুর, এম এ মতিন, খোকন চৌধুরী, ওয়াহেদ মুরাদ ও জান্নাতুল ইসলাম।
এদিকে গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর ১৯ আগস্ট চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিমকে অপসারণ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। পরে চসিকে প্রাতিষ্ঠানিক কার্যক্রম চালানোর জন্য বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলামকে প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়। এ অবস্থায় আদালতের তরফে উল্লিখিত আদেশ এলো।

নেত্রকোনার পূর্বধলায় সাংবাদিক পরিচয়ে একটি কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি এবং চালক ও সহকারীকে মারধরের অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লবের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।
৫ মিনিট আগে
গাজীপুরের সাফারি পার্কে একটি জলহস্তী শাবকের জন্ম হয়েছে। নতুন শাবকসহ পার্কে জলহস্তীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচে। শাবকটি সুস্থ রয়েছে এবং মা জলহস্তীর সঙ্গে জলাধারে অবস্থান করছে বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ।
৭ মিনিট আগে
বিএনপিপন্থী কয়েকজন শিক্ষকের আন্দোলনের মুখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য পরিবর্তন করা হয়েছে। নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার এক্সটেনশন ও ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদার।
১২ মিনিট আগে
খুলনা নগরীতে মাদক ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে বাড়িতে ঢুকে গুলি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে খালিশপুর থানার পেটকা বাজারসংলগ্ন একটি মসজিদের সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
১৬ মিনিট আগে