
চট্টগ্রাম সরকারি কলেজে কর্মসূচি পালন করতে গিয়ে একদল শিক্ষার্থীর সঙ্গে ছাত্রদলের নেতা-কর্মীদের বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়েছে। এতে উভয় পক্ষে উত্তেজনার সৃষ্টি হয়। আজ রোববার নগরীর চকবাজারে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে চট্টগ্রাম কলেজের ছাত্রদলের নেতা রিদুয়ান রিদুর নেতৃত্বে ১০-১২ জনের একটি দল ক্যাম্পাসে ঢুকে সদস্য ফরম বিতরণ শুরু করে। এ সময় শিক্ষার্থীদের কয়েকজন বাধা দিলে ছাত্রদলের নেতারা তাঁদের দিকে তেড়ে আসেন। পরে শিক্ষার্থীরা জড়ো হয়ে প্রতিরোধ করলে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির পর ছাত্রদলের নেতারা ক্যাম্পাস থেকে বেরিয়ে যান।
এ বিষয়ে কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল করিম বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের সব সময় ভালো সম্পর্ক ছিল। এ সম্পর্ক আছে এবং থাকবে। তাঁদের সঙ্গে আমাদের কিছু হয়নি। মূলত আমাদের কয়েকজন কর্মী ক্লাস করতে গেলে পূর্বপরিকল্পিতভাবে শিবিরের সভাপতি-সেক্রেটারি তাঁদের ওপর হামলা করে। আমাদের কেউ সেখানে ফরম বিতরণ করতে যায়নি।’
মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক হামিম আব্দুল্লাহ বলেন, ‘তীব্র ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর চট্টগ্রাম কলেজে রাজনীতি বন্ধ থাকলেও ছাত্রদলের এক নেতা বহিরাগত নিয়ে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করে। সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে তাঁরা বের হতে বাধ্য হয়েছেন।’
ছাত্রশিবিরের মহানগর উত্তরের সভাপতি তানজীর হোসেন জুয়েল বলেন, ‘চট্টগ্রাম কলেজে আমাদের কোনো কমিটি নেই। এখানে মূলত শিবিরকে জড়িয়ে অপপ্রচার চালানো হয়েছে।’
উল্লেখ, গত ১ অক্টোবর থেকে কলেজ ক্যাম্পাসে ছাত্ররাজনীতি, সব ধরনের রাজনৈতিক তৎপরতা, মিছিল, সভা ও সমাবেশ নিষিদ্ধ করে কর্তৃপক্ষ।

শিল্পী বিপ্লব বিপ্রদাসের জন্ম আর বেড়ে ওঠা খুলনায়। তাঁর চিত্রকর্মের তৃতীয় একক প্রদর্শনীতে উঠে এল খুলনা অঞ্চলেরই প্রকৃতি-পরিবেশ আর নিজের স্মৃতি। তবে বাস্তবানুগ প্রতিচ্ছবি নয়, খুলনার প্রাণপ্রকৃতিকে শিল্পী ক্যানভাসে তুলে এনেছেন বিমূর্ত কায়দায়।
৪১ মিনিট আগে
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল এলাকায় সক্রিয় একটি অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের সাত সদস্যকে গ্রেপ্তার করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। শনিবার (৬ জুন) বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৪৩ মিনিট আগে
নোয়াখালী সদর উপজেলায় ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ছাত্রদলের একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। সংঘর্ষে নোয়াখালী শহর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. হৃদয়সহ উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে