চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্স বিভাগের ১৬ তম ব্যাচের (শেষ বর্ষ) শিক্ষার্থীদের শেষ পরীক্ষা ছিল আজ মঙ্গলবার। এই পরীক্ষাটি দিলেই এই বিশ্ববিদ্যালয়ে তাঁদের পড়ালেখার পর্ব শেষ হতে পারত। কিন্তু বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করায় তা আর হলো না!
বিষয়টিকে ঘিরে ক্ষোভের সৃষ্টি হয়েছে শেষ বর্ষের শিক্ষার্থীদের মধ্যে। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জড়ো হন চুয়েটের প্রশাসনিক ভবনের সামনে। পরীক্ষা নিতে প্রশাসনিক কর্মকর্তাদের কাছেও ধর্না দেন তারা। কিন্তু এতেও কোনো কাজ হয়নি।
এ ব্যাপারে পুরকৌশল অনুষদের ডিন ড. মইনুল ইসলাম জানান, ‘আজ (মঙ্গলবার) ছিল শেষ বর্ষের শেষ পরীক্ষা। উদ্ভূত পরিস্থিতির কারণে প্রশাসন বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। ফলে নির্ধারিত সূচি অনুযায়ী আজকের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এতে শিক্ষার্থীরা বেকায়দায় পড়ে যায়। এ ছাড়াও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে এক-তৃতীয়াংশও উপস্থিত ছিল না। এ পরীক্ষা বিশ্ববিদ্যালয় খোলার পর নেওয়া হবে বলে শিক্ষার্থীদের জানানো হয়েছে।’
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন, ‘একটি পরীক্ষার জন্য কত দিন অপেক্ষা করতে হবে ঠিক নেই। গোলমালে বছরও পার হয়ে যেতে পারে। আমরা অনেক ক্ষতির মুখে পড়ে গেলাম।’
প্রসঙ্গত, চুয়েট ছাত্রলীগের দুই পক্ষের চলমান সংঘর্ষ ও বিরোধের জের ধরে বন্ধ করা হয়েছে সব একাডেমিক কার্যক্রম। সেই সঙ্গে আবাসিক হলসমূহ আগামী ৫ জুলাই পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডিন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রভোস্ট এবং ছাত্রকল্যাণ পরিচালকের সমন্বয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

খুলনা মহানগরীতে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। গত এক সপ্তাহে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। এরই মধ্যে চার ওয়ার্ডকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ (রেড জোন) হিসেবে চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জোরদার করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)।
২ মিনিট আগে
কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের পেছনের ফটক। এই ফটক ঘেঁষে ৯টি এবং ২০০ গজের মধ্যে গড়ে উঠেছে অর্ধশতাধিক ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক। শুধু জেলা সদরের এই হাসপাতাল নয়, ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের চিত্র একই। প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে রয়েছে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক।
১১ মিনিট আগে
দালাল চক্রের হাত ধরে ইউরোপে পাড়ি জমানোর জন্য দেশ ছাড়ার পর নিখোঁজ রয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাঁচ যুবক। ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, এই পাঁচজনের কেউ কেউ এক মাস, কেউ ২০ দিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন না। এ নিয়ে উৎকণ্ঠায় পরিবারগুলো।
১৩ মিনিট আগে
রংপুরের কাউনিয়া উপজেলার আরাজী বীরচরণ গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত যুবক পলাশের মৃত্যুর ঘটনায় করা মামলায় প্রধান আসামি মোজাহার আলীকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মোজাহার আলী উপজেলার সারাই ইউনিয়নের আরাজী বীরচরণ গ্রামের মৃত সাদুল্ল্যাহর ছেলে।
২ ঘণ্টা আগে