কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২১ মে। এ নির্বাচনে সাবেক সংসদ সদস্য জাফর আলমসহ চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে জাফর আলম সম্পদে এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম মামলায় এগিয়ে আছেন।
অপর দুই প্রার্থীর মধ্যে কল্যাণ পার্টির সাবেক অতিরিক্ত মহাসচিব আব্দুল্লাহ আল হাসান এবং ভেওলা মানিকচর (বিএম) ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদিউল আলম।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জমা দেওয়া হলফনামা ঘেঁটে এসব তথ্য জানা গেছে। হলফনামা অনুযায়ী, জাফর আলম ও আব্দুল্লাহ স্নাতকোত্তর পাস। ফজলুল করিম ও বদিউল আলম উচ্চমাধ্যমিক পাস।
জাফর আলমের পেশা ব্যবসা। তাঁর বার্ষিক আয় ৩ কোটি ৩০ লাখ ৬৯ হাজার ৫১৮ টাকা। এর মধ্যে বাড়ি ও দোকানভাড়া ৮ লাখ ১৯ হাজার ৫৬০ টাকা। ব্যবসা থেকে বার্ষিক আয় ২৪ লাখ ৭৯ হাজার ৬৮০ টাকা।
জাফরের অস্থাবর সম্পদের মধ্যে নগদ আছে ৩৮ লাখ ৬০ হাজার ৭০০ টাকা। ১ কোটি ২৩ লাখ ১০ টাকা দামের দুটি গাড়ি আছে। নিজের নামে ১০ ভরি, বিয়ে সূত্রে প্রাপ্ত স্ত্রীর ৩০ ভরি ও নির্ভরশীলদের ৩০ ভরি স্বর্ণ রয়েছে।
চকরিয়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ফজলুল করিম পেশায় ইট, কঙ্কর ও বালু সরবরাহকারী। ব্যবসা থেকে তাঁর বার্ষিক আয় ১২ লাখ টাকা। রয়েছে ২৫ একরের একটি পৈতৃক খামার।
ফজলুল করিমের নামে ৭টি মামলা আছে। হত্যাচেষ্টা, ডাকাতি, মারামারি ও চুরির ধারার মামলাগুলো বিচারাধীন।
আব্দুল্লাহ আল হাসানের পেশা আয়কর আইনজীবী ও ব্যবসা। তিনি ব্যবসা থেকে বার্ষিক আয় করেন ৩ লাখ ২০ হাজার।
বদিউল আলমের পেশা মৎস্য চাষ, উৎপাদন ও সাপ্লাই। তাঁর বার্ষিক আয় ৪ লাখ ৫০ হাজার টাকা। তাঁর নামে চারটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি বিচারাধীন।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে