কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে মোহাম্মদ নুর (২৫) নামের এক রোহিঙ্গা কমিউনিটি নেতাকে (মাঝি) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ নুর ২০ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের এম-৩২ ব্লকের বাসিন্দা আবু সৈয়দের ছেলে। তিনি ক্যাম্পটির ব্যবস্থাপনায় নিয়োজিত প্রধান মাঝি (কমিউনিটি নেতা)।
রোহিঙ্গা আশ্রয়শিবিরের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজুল আমিন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল মঙ্গলবার রাতে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-৩২ ব্লকের মোজাম্মেল হকের মুদির দোকান থেকে মোহাম্মদ নুর নিজের ঘরে ফিরছিলেন। পথে তিনি তৈয়বের ঘরের সামনে পৌঁছালে অন্ধকারের মধ্যে চার-পাঁচজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে পালিয়ে যায়। তাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।
সিরাজুল আমিন আরও বলেন, রাতে তারাবির নামাজ শেষে স্থানীয়রা পথে তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
এপিবিএনএর এই কর্মকর্তা বলেন, গত রমজানেও একদল দুর্বৃত্ত মোহাম্মদ নুরের ওপর হামলা চালিয়েছিল। তখন তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন। পূর্বশত্রুতার জেরে হত্যার এ ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনের পাশাপাশি জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আটক এক বন্দীর সঙ্গে ভুক্তভোগীর বিয়ে সম্পন্ন হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী কারাগারেই ধর্মীয় রীতিতে এ বিয়ে অনুষ্ঠিত হয়। কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (মিডিয়া) জান্নাত-উল ফরহাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
২ মিনিট আগে
জামালপুরের ইসলামপুর উপজেলায় এক অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (১১ মে) রাত ১০টার দিকে উপজেলার বেলগাছা ইউনিয়নে যমুনা নদীর দুর্গম ডুবোচর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
৪ মিনিট আগে
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সাড়ে ছয় কেজি ওজনের কালো পাথরের প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র্যাব-১৩। গত সোমবার (১১ মে) রাতে উপজেলার শিবরামপুর ইউনিয়নের গোবিন্দপাড়া গ্রামের বারুলিয়া বাজার এলাকায় একটি সার ও কীটনাশকের দোকান থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
৫ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র্যাব সদস্যের ওপর হামলার ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার (১২ মে) সকাল পর্যন্ত র্যাব-৯-এর সাঁড়াশি অভিযানে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রাম থেকে তাঁদের আটক করা হয়।
৯ মিনিট আগে