
চট্টগ্রামে হাজার হাজার মুসল্লিদের অংশগ্রহণে ঈদের প্রধান ও প্রথম জামাত জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এ সময় সারা বিশ্বে নিপীড়িত মুসলমানদের জন্য দোয়া কামনা করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৮টায় অনুষ্ঠেয় প্রথম ঈদ জামাতে ইমামতি করেন জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের খতিব হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে একই স্থানে সকাল ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জমিয়াতুল ফালাহর পেশ ইমাম হাফেজ মৌলানা আহমদুল হক। সকালে ঈদের জামাতে হাজার হাজার মুসল্লিদের অংশগ্রহন দেখা যায়। নামাজ শেষে তারা খুতবা শোনেন ও দোয়া এবং মোনাজাতে অংশ নেন।
এ সময় বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনার পাশাপাশি ফিলিস্তিনসহ নিপীড়িত-নির্যাতিত মুসলমানদের জন্য আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন তাঁরা। ঈদ জামাতে চট্টগ্রামে বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। পরে নামাজ শেষে একে অপরের কোলাকুলির মধ্য দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
চট্টগ্রামে বৃহৎ এই ঈদ জামাতে এক সঙ্গে অর্ধলক্ষ মানুষ নামাজ আদায় করতে পারেন। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মুসল্লিদের জমিয়াতুল ফালাহ মসজিদে প্রবেশ করতে দেওয়া হয়েছে। সকালে মসজিদের প্রবেশমুখের ৩টি গেইটে আর্চওয়ে স্থাপন। নিয়মিত ডিবি, সাদা পোশাকে ও ট্রাফিক পুলিশ সদস্যদের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করতে দেখা যায়। এ সময় প্রতিবন্ধকতা দিয়ে মসজিদ সংলগ্ন ওয়াসা মোড় থেকে আলমাস সিনেমামুখী সড়কটি সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়েছে।
একইদিন চট্টগ্রাম জেলা প্রশাসনের তত্ত্বাবধানে কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির প্রধান ঈদ জামাত সকাল ৯ টায় এম এ আজিজ স্টেডিয়ামের সামনের মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে ঈমামতি করেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা ড. সাইয়েদ মুহাম্মদ আবু নোমান।
পাশাপাশি সকাল ৮টায় লালদীঘির পাড় চট্টগ্রাম সিটি করপোরেশন শাহী জামে মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, কাপাসগোলা জামতলা শাহী জামে মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুর বাজার জামে মসজিদ ও মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
এর আগে মহানগরীর ঈদ জামাতসমূহের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ৪ (চার) স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিএমপির প্রধান কন্ট্রোল রুম ছাড়াও জমিয়াতুল ফালাহ জামে মসজিদ সংলগ্ন একটি অস্থায়ী কন্ট্রোল রুম ঈদ জামাতের নিরাপত্তার বিষয়টি সার্বিকভাবে দেখভাল করছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আজ সকাল ৬টায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও বেলা ৩টায় বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হলেও এই মুহূর্তে বন্যার আশঙ্কা...
২৭ মিনিট আগে
বেলা পৌনে ১২টার দিকে দিনমজুর বাবা শাহজাহান হাওলাদার কাজে চলে যাওয়ার আগে বিজয়ের রুমের দরজা বন্ধ দেখে তাঁকে ডাকাডাকি করেন। তবে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজার ফাঁকা দিয়ে উঁকি দিয়ে দেখেন, ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলে আছেন বিজয়। সঙ্গে সঙ্গে তিনি আশপাশের ভাড়াটিয়াদের ডেকে আনেন।
১ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা যারা বিভিন্ন দায়িত্বে রয়েছি, প্রধানমন্ত্রী আমাদের যে দায়িত্ব দিয়েছেন, আমরা সেই দায়িত্ব পালনে কাজ করে যাচ্ছি। ব্যক্তি বা কোনো গোষ্ঠীর জন্য নয়, সামগ্রিক উন্নয়ন ও জনগণের কল্যাণের জন্য কাজ করছি।’ শনিবার (২০ জুন) বেলা ৩টার
১ ঘণ্টা আগে
সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঢাকা-পাবনা রুটের জন্য লোকোমোটিভ প্রস্তুত আছে, আগামী মাসে (জুলাই) কিছু নতুন কোচ আসবে। এলেই অগ্রাধিকার ভিত্তিতে আগামী আগস্টে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরু হবে। শনিবার (২০ জুন) বিকেলে পাবনা সার্কিট হাউস মিলনায়তনে...
১ ঘণ্টা আগে