
মিয়ানমারে পাচারের সময় নোয়াখালীর সুবর্ণচরে ৩৫০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রলার আটক করে প্রশাসনের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ, র্যাব ও কৃষি কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করে। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। শনিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ।
হারুন অর রশিদ বলেন, আটক করা ট্রলারটিতে ৩৫০ থেকে ৪০০ বস্তা ইউরিয়া সার রয়েছে। যা দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে পাচারের উদ্দেশ্যে ট্রলারে মজুত করা হয়েছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সারগুলো জব্দ করে এ বিষয়ে একটি নিয়মিত মামলা করা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মোহাম্মদপুর ইউনিয়নের সুইজের বরইতলা এলাকায় জামাল মাঝির ট্রলারে করে পাচারের সময় সরকারি ৩৫০ বস্তা সার আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি প্রশাসনকে অবগত করলে পুলিশ ও র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সারগুলো জব্দ করেন। তবে সেখানে গিয়ে সারের কোনো মালিক পাওয়া যায়নি।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, সারগুলো প্রশাসনের হেফাজতে রয়েছে। সারের মালিকানা দাবি করে এখনো কেউ আসেনি। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‘যদি শিক্ষক নিয়োগে আমাদের কোনো দুর্বলতা থেকে থাকে, আর এমপিরা যদি সকলে মিলে রাজনীতি করেন, তাহলে শিক্ষার পরিবেশ থাকবে না। আমরা সকলে চাই আগামীর বাংলাদেশ; এর কারিগর হচ্ছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।’
২ মিনিট আগে
দিনাজপুরের ফুলবাড়ীতে পৌর শহরের একটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। দাবি না মানলে পৌরসভা ঘেরাও, সড়ক অবরোধসহ সড়ক সংস্কার না হওয়া পর্যন্ত পৌর ট্যাক্স বন্ধের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
৮ মিনিট আগে
জ্বালানি সংকটে চট্টগ্রামে বিদ্যুৎ উৎপাদন কমে লোডশেডিং ২৫০ মেগাওয়াট ছাড়িয়েছে। একই সঙ্গে ছয়টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এতে নগরবাসীকে দিনের বড় অংশ বিদ্যুৎ ছাড়া কাটাতে হচ্ছে। আর রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভোগান্তি বাড়ছে কয়েক গুণ।
১৭ মিনিট আগে
বক্তারা বলেন, একজন সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া মানে শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতাকে হুমকির মুখে ঠেলে দেওয়া। তাঁরা অবিলম্বে হুমকিদাতাকে শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাঁরা আরও বলেন, দেশে অতীতে সাংবাদিক নির্যাতন ও হত্যার বহু ঘটনায় বিচার
২৪ মিনিট আগে