নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের দুই সংসদ সদস্য প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বরত সিভিল জজ।
আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ওই কমিটির পক্ষ থেকে দুটি কারণ দর্শানোর নোটিশ গণমাধ্যমে পাঠানো হয়।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা দুই প্রার্থী হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমির মো. বিল্লাল হোসেন মিয়াজী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. হারুনুর রশীদ।
নোটিশে উল্লেখ করা হয়, ৭ জানুয়ারি বিল্লাল হোসেন মিয়াজী নামের ফেসবুক প্রোফাইল থেকে ছবি ও দাঁড়িপাল্লা প্রতীক-সংবলিত ‘১২ তারিখ সারাদিন, দাঁড়িপাল্লায় ভোট দিন’ লেখা পোস্টার শেয়ার করা হয়। এ ছাড়া বিল্লাল হোসেন মিয়াজী সমর্থক গোষ্ঠী নামের ফেসবুক পেজ থেকে প্রতিনিয়ত নির্বাচনী প্রচারণা করা হচ্ছে; যা উল্লিখিত কমিটির দৃষ্টিগোচর হয়।
অপর দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘লায়ন মো. হারুনুর রশীদ’ নামের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে ছবি ও ধানের শীষ প্রতীক-সংবলিত পোস্টার ‘হারুন ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন’ লেখা যুক্ত করে ৬ জানুয়ারি পোস্ট করা হয়। এ ছাড়া এই প্রোফাইল থেকে প্রতিনিয়ত নির্বাচনী প্রচারণা অব্যাহত রয়েছে, যা উল্লিখিত কমিটির দৃষ্টিগোচর হয়।
উভয় প্রার্থীর ক্ষেত্রে নোটিশে উল্লেখ করা হয়, ‘নির্বাচনের নির্দিষ্ট তারিখের তিন সপ্তাহে আগে প্রচার নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘনজনিত শাস্তিযোগ্য অপরাধ।
‘এমন পরিস্থিতিতে কেন দুই প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে উক্ত অপরাধ বিচারের জন্য আমলে নেওয়া হবে না অথবা আইনানুগ ব্যবস্থা নেওয়ার নিমিত্তে পূর্ণাঙ্গ অনুসন্ধান অন্তে লিখিত সুপারিশসহ বাংলাদেশ নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদন প্রেরণ করা হবে না, ফরিদগঞ্জ সিভিল জজ আদালত, চাঁদপুরে (জেলা জজ আদালত ভবন, চাঁদপুর) ১৯ জানুয়ারি বেলা ১১টায় উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য আপনাদের নির্দেশ প্রদান করা হলো। ব্যর্থতায় আপনাদের বক্তব্য ব্যতিরেকে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদন প্রেরণ করা হবে।’
সিভিল জজ ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী এলাকার নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান সবুজ হোসেন এসব কারণ দর্শানোর নোটিশ অতিসত্বর জারি করে প্রতিবেদন তাঁর কার্যালয়ে পাঠানোর জন্য ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।

বকেয়া পরিশোধ এবং শ্রমিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা। রোববার সকাল ১০টায় কারখানার প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি গ্যাস টারবাইন এলাকা থেকে রূপাতলী গোলচত্বর পর্যন্ত বিভিন্ন সড়ক
২ মিনিট আগে
মুন্সিগঞ্জের শ্রীনগরে হাতকড়াসহ পালানো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে শ্রীনগর উপজেলার বীরতারা বাজার এলাকায় অভিযান চালিয়ে পুনরায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
৬ মিনিট আগে
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া ল্যাপটপসহ একটি মূল্যবান ব্যাগ ফিরে পেয়েছেন ভারত থেকে ফেরা বাংলাদেশি যাত্রী অর্ণব কুমার বণিক।
১০ মিনিট আগে
কাতার থেকে দেশে ফিরেই বিমানবন্দরে আটক হয়েছেন হত্যা মামলার আসামি ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা বাছির আদনান (৪০)। গত শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় তিনি দেশে পৌঁছালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে।
১৭ মিনিট আগে