চট্টগ্রাম ওয়াসার ২৫৯ কোটি টাকার বকেয়া রাজস্ব আদায়ে মাঠে নেমেছে রাজস্ব ও প্রকৌশল বিভাগের সমন্বয়ে গঠিত আটটি মনিটরিং টিম। বকেয়া আদায়ের পাশাপাশি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা এবং লাইসেন্সবিহীন গভীর নলকূপ চিহ্নিত করে বন্ধ বা লাইসেন্সের আওতায় আনার কার্যক্রমও চলছে। টিমগুলোর কার্যক্রম তদারকির দায়িত্বে আছেন উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ)।
চট্টগ্রাম ওয়াসার নির্বাহী প্রকৌশলী, রাজস্ব কর্মকর্তা, রাজস্ব তত্ত্বাবধায়ক ও মিটার পরিদর্শকদের সমন্বয়ে এসব মনিটরিং টিম গঠন করা হয়েছে।
চট্টগ্রাম ওয়াসার হিসাব অনুযায়ী, সরকারি দপ্তরে বকেয়ার পরিমাণ ৭১ কোটি ৫২ লাখ টাকা। সাধারণ গ্রাহক পর্যায়ে বকেয়া ১৮৭ কোটি ৪৩ লাখ টাকা।
সংশ্লিষ্টরা জানান, বৈশ্বিক অর্থনীতির কারণে পানির উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং অন্যান্য খরচ সামলাতে হিমশিম খাচ্ছে চট্টগ্রাম ওয়াসা। এই বিপুল বকেয়া আদায়ে প্রতি কর্মদিবসে মনিটরিং টিমের মাধ্যমে গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে বিল আদায় কার্যক্রম দ্রুতগতিতে চলছে।
চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ জানিয়েছে, ৫০ হাজার টাকার বেশি বকেয়াধারী গ্রাহকদের দ্বারে দ্বারে যাচ্ছে মনিটরিং টিম। প্রথমে গ্রাহকের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে বকেয়া টাকা আদায়ের চেষ্টা করা হচ্ছে। অস্বীকৃতি জানালে সংযোগ সাময়িক বিচ্ছিন্ন করার তাৎক্ষণিক সিদ্ধান্ত দেওয়া হচ্ছে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, অনুমতিবিহীন অবৈধ সংযোগকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী জরিমানার কার্যক্রম কঠোরভাবে হাতে নেওয়া হয়েছে। অনুমতিবিহীন গভীর নলকূপ স্থাপনকারীদের বিরুদ্ধে নলকূপ বন্ধসহ জরিমানার কার্যক্রমও কঠোর করা হয়েছে। লাইসেন্সবিহীন গভীর নলকূপ স্থাপনকারীদের চট্টগ্রাম ওয়াসার আইন অনুযায়ী জরিমানা করে লাইসেন্সের আওতায় আনা হচ্ছে।
এই কার্যক্রমের অংশ হিসেবে বিমানবন্দর রোডের বন্দরটিলা এলাকায় মো. জসিম উদ্দিন নামের এক গ্রাহকের তিনটি সংযোগ ইতিমধ্যে বিচ্ছিন্ন করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অবৈধভাবে পানি বিক্রির অভিযোগও রয়েছে। ওই তিনটি সংযোগের বিপরীতে বকেয়ার পরিমাণ ১৫ লাখ টাকা।
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম দৈনিক আজকের পত্রিকাকে বলেন, ‘যেকোনো মূল্যে ওয়াসার বকেয়া রাজস্ব আদায়ে আমরা বদ্ধপরিকর। এ জন্য ডিএমডির (অর্থ) তদারকিতে আটটি মনিটরিং টিম জোরালোভাবে কাজ করছে।’ অনিয়ম ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও জানান তিনি।

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় বাউসা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মহিনুল ইসলাম মহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩ মিনিট আগে
ভোলার বোরহানউদ্দিনে বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মোস্তফা মাঝি (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির ৪৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার (৩ অক্টোবর) গভীর রাতে উপজেলার সাচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নজির মাঝি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্
৫ মিনিট আগে
কিশোরগঞ্জের নিকলীতে ছোট ভাইয়ের স্ত্রীকে ছুরি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে জামাল উদ্দিনের বিরুদ্ধে মামলা হয়েছে। ১ অক্টোবর আদালত মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করে আইনগত ব্যবস্থা নিতে নিকলী থানাকে নির্দেশ দেন।
৭ মিনিট আগে
রাজধানীর মিটফোর্ডে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পাথরের আঘাতে হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি মাহমুদুল হাসান মহিনকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন...
৯ মিনিট আগে