রেলওয়েতে ১০ পদে রদবদল করা হয়েছে। আজ বৃহস্পতিবার রেলভবনের উপপরিচালক (পার্সোনাল-১) শাহ আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় পরিবহন তত্ত্বাবধায়ক খালিদুন নেছাকে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (লালমনিরহাট) ও অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিভাগীয় পরিবহন কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকার বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসীকে রেলভবন ঢাকার উপপরিচালক (টিটি) পদে বদলি করা হয়েছে। সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত চট্টগ্রামের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলীকে রেলভবন ঢাকায় উপপরিচালক (টিসি) পদে বদলি করা হয়েছে। তাঁর জায়গায় পূর্বাঞ্চলে ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার (সি) ইতি ধরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে জনসংযোগ দপ্তরেরও দায়িত্ব পালন করে আসছিলেন।
এদিকে, রাজশাহীর ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার গৌতম কুমার কুণ্ডকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার (সি) পদটিরও দায়িত্ব দেওয়া হয়েছে। পাকশীর বিভাগীয় পারসোনাল অফিসার আব্দুল্লাহ আল মামুনকে রাজশাহীর ডেপুটি চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট পদে দায়িত্ব দেওয়া হয়েছে। রেলভবনের উপপরিচালক শাহ আলমকে ঢাকার বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা পদে দায়িত্ব দেওয়া হয়েছে। রেলভবন ঢাকার উপপরিচালক মো. মিহরাবুর রশিদ খাঁনকে ঢাকার উপপরিচালক (ইন্টারচেঞ্জ) ও অতিরিক্ত উপপরিচালক পরিবেশের (পদ্মাসেতু রেলসংযোগ প্রকল্প) দায়িত্ব দেওয়া হয়েছে।
একই সঙ্গে, হালিশহরের রেলওয়ের ট্রেনিং অ্যাকাডেমির সিনিয়র ট্রেনিং অফিসার মোহাম্মদ আবুল কাশেমকে পূর্বাঞ্চলে ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার (সি) পদে দায়িত্ব দেওয়া হয়েছে। খুলনার বিভাগীয় এরিয়া অপারেটিং ম্যানেজার মো. মজিবুর রহমানকে পাকশীর বিভাগীয় পারসোনাল অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৪ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে