
চট্টগ্রামের সীতাকুণ্ডে উল্টো পথে আসা মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের (তেলের ভাউচার) সংঘর্ষে ওয়ার্ড ছাত্রদলের সভাপতিসহ দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী অক্সিজেন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদাম বিবিরহাট এলাকার আব্দুল মালেকের ছেলে স্থানীয় ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. আব্দুল আহাদ আরিফ (২০) এবং একই এলাকার বাসিন্দা মো. আবুল কাশেমের ছেলে মো. জুয়েল (২৩)।
প্রত্যক্ষদর্শীর বরাতে হাইওয়ে পুলিশ জানান, রাতে আরিফ ও তাঁর বন্ধু জুয়েল ভাটিয়ারী থেকে চট্টগ্রাম অভিমুখে যাচ্ছিলেন। তাঁরা মোটরসাইকেল নিয়ে মহাসড়কের ঢাকামুখী রোডে উল্টো পথে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে চাপা পড়ে। দুর্ঘটনায় আরিফ ও জুয়েল ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমিন। তিনি জানান, মোটরসাইকেলটি উল্টো পথে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। এতে ওয়ার্ড ছাত্রদলের সভাপতিসহ দুজন নিহত হন। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
১ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২ ঘণ্টা আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে