
চট্টগ্রামের চন্দ্রঘোনা ফেরিঘাটে ফেরি চলাচল আবার শুরু হয়েছে। নদীতে তীব্র স্রোতের কারণে গত পাঁচ দিন ধরে বন্ধ ছিল এই ফেরি চলাচল। এতে নদীর রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনার অংশের মধ্যে আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।
কাপ্তাই লেকে পানি বৃদ্ধির ফলে কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়। এতে কর্ণফুলী নদীতে তীব্র স্রোত থাকায় গত ৩১ আগস্ট থেকে ফেরি চলাচল বন্ধ ছিল।
বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি সড়ক ও জনপথ ( সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘নদীতে কিছুটা স্রোত কমে আসায় চালক, যাত্রী, ব্যবসায়ীসহ সবার কথা চিন্তা করে আমরা আজ সকাল ৮টা থেকে ফেরি চলাচল শুরু করেছি।’
বৃহস্পতিবার বেলা ১১টায় চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায় গিয়ে কথা হয় ফেরির ইজারাদারের মো. শাহজাহানের সঙ্গে। তিনি বলেন, ‘নদীতে স্রোত কিছুটা কম হলেও এখনো রয়েছে, আমরা সবার কথা চিন্তা করে আজ সকাল ৮টা থেকে ফেরি চলাচল শুরু করেছি।’
এদিকে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত চন্দ্রঘোনা ফেরিঘাটে বেশ কিছু চালক, যাত্রী এবং ব্যবসায়ীর সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, গত ৫ দিন ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ চরমে উঠেছিল। এ ছাড়া কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের স্পিলওয়ে দিয়ে পানি ছাড়ার ফলে কর্ণফুলী নদীতে তীব্র স্রোত থাকায় ইঞ্জিনচালিত বোট দিয়ে পারাপার করা খুব ঝুঁকিপূর্ণ ছিল। আজ থেকে ফেরি চলাচল শুরু হওয়ায় স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন।
এদিকে ফেরি না চলায় বিপাকে পড়েন রাঙামাটি-বান্দরবান ও রাঙামাটি-রাজস্থলী রুটে চলাচলকারী শত শত যাত্রী। কিছু গাড়ি ঘুরপথে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার গোডাউন সেতু ব্যবহার করে চলাচল করেছে।

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
১ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
১ ঘণ্টা আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
১ ঘণ্টা আগে