কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে অজ্ঞাত এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত ৮টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মিঠা পানিরছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ নিহত যুবকের মরদেহ উদ্ধার করেছে। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৩০ বছর। নাম ও পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ওসমান গনি বলেন, রক্তাক্ত মরদেহের পাশ থেকে দুই জোড়া স্যান্ডেল ও একটি ছোরা পাওয়া যায়। মরদেহ থেকে একটু দূরে মেরিন ড্রাইভ সড়কের পশ্চিম পাশে সৈকতে একটি ইজিবাইক উল্টানো অবস্থায় পাওয়া যায়।
নিহতের গলায় ও মাথার পেছনে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে ওসি বলেন, ঘটনা তদন্তে সিআইডির বিশেষজ্ঞ একটি দল কাজ করছে। ঘটনার পারিপার্শ্বিকতা দেখে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে এ খুনের ঘটনা ঘটিয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনের পাশাপাশি অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে অভিযান শুরু করেছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হচ্ছে বলে জানান ওসি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকের টাকা জোগাড় করতেই চার বন্ধু মিলে এই হত্যাকাণ্ড ঘটান। গত শনিবার (৭ মার্চ) অভিযুক্ত ব্যক্তিরা সিয়ামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে নেশাগ্রস্ত অবস্থায় পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করেন বলে অভিযোগ। হত্যার পর সিয়ামের ব্যবহৃত দামি আইফোন ও নগদ টাকা নিয়ে নেন তাঁরা।
১৪ মিনিট আগে
মঙ্গলবার সকালে দুই পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় মনিরুজ্জামান আক্তার হাওলাদারের চাচাতো ভাই ও তাঁর সমর্থক আলমগীর হাওলাদারকে কুপিয়ে হত্যা করা হয়।
১ ঘণ্টা আগে
মামলার বাদী হাবু মিয়া অভিযোগ করেন, মামলা দায়েরের পর দীর্ঘ সময় পার হলেও পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। এরই মধ্যে উচ্চ আদালত থেকে ২৭ আসামি আগাম জামিন নেন। এরপর ৮ মার্চ কিশোরগঞ্জ জেলা জজ আদালত থেকে এজাহারভুক্ত আসামিদের মধ্যে ১৬ জন পুনরায় জামিন পান।
১ ঘণ্টা আগে
রাজধানীর তেজগাঁও এলাকা থেকে মানুষের ৪৭টি মাথার খুলি, বিপুল পরিমাণ হাড়সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার চারজন কঙ্কাল চোর চক্রের সদস্য বলে জানায় পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানার একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগে