
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্যের জন্য সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে নোয়াখালীর আদালতে মামলা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে বুধবার আদেশের দিন ধার্য করেছেন।
আজ সোমবার জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ। তিনি জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক।
মামলা সূত্রে জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক।
মানিক বলেছিলেন, ‘জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না, জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের চর।’ শহীদ জিয়াউর রহমানের ব্যক্তিগত ও রাজনৈতিক পরিচয় সম্পর্কে মিথ্যাচারসহ হীন উদ্দেশ্যে মানহানিকর বক্তব্য প্রদান করেন তিনি। যা প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়।
বিচারপতি মানিকের এমন মন্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর পরিবারের মানসম্মান ক্ষুণ্ন হয়েছে। বিশেষ করে গত জুলাই মাসে ছাত্র আন্দোলনের সময় চ্যানেল আইয়ে প্রচারিত টক শোতে মানিক ঔদ্ধত্য, কুরুচিপূর্ণ, নারীবিদ্বেষী বক্তব্য ও আচরণ দেশবাসী দেখেছে এবং তা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।
এ বিষয়ে বাদী অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ আজকের পত্রিকাকে বলেন, ‘আদালত মামলাটি আমলে নিয়ে আগামী বুধবার আদেশের দিন ধার্য করেছেন।’

মাহমুদাকে আটকের খবর পেয়ে কোতোয়ালি থানায় ভিড় করেন প্রতারণার শিকার ভুক্তভোগীরা। এ সময় তাঁরা বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ করেন। ভুক্তভোগীরা জানান, মাহমুদা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। বিশেষ করে ইনস্যুরেন্সের নামে টাকা নেওয়া, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া
২০ মিনিট আগে
কক্সবাজার জেলা সদর হাসপাতালের লিফটের নিচে আটকা পড়ে কহিনুর আক্তার (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা আড়াইটার দিকে রক্তাক্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত কহিনুর আক্তার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড দক্ষিণ ডেইলপাড়া এলাকার কাতার প্রবাসী নুরুল ইসলামের স্ত্রী।
৪০ মিনিট আগে
নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে তুলে নিয়ে হত্যা মামলায় তার মায়ের দ্বিতীয় স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ শনিবার (৭ মার্চ) ওই ব্যক্তিকে আদালতে হাজির করে পুলিশ। পরে তিনি বিচারকের কাছে জবানবন্দি দেন।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক কিশোরীকে (১৭) ধর্ষণচেষ্টার অভিযোগে সোহেল (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে ফতুল্লা থানার ধর্মগঞ্জ ঢালীপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহেল ফতুল্লা মডেল থানার ঢালীপাড়া মুন্সিবাড়ীর ছেলে।
১ ঘণ্টা আগে