
রাউজানে একটি ফিজিওথেরাপি ক্লিনিকে অভিজিৎ সেন রাজিব পিটি নামের এক ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (২ জুলাই) দুপুরে রাউজানের জলিলনগরে আমানত খান মার্কেটের দোতলায় রাউজান ফিজিওথেরাপি ক্লিনিকে অভিযান চালানো হয়। সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা এই অভিযানের নেতৃত্ব দেন।
অভিযানে রাউজান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহজাহান, মেডিকেল কর্মকর্তা শান্তনু পালিত ও তৃষি চৌধুরী, রাউজান থানা-পুলিশের প্রতিনিধি ও এনএসআই, চট্টগ্রাম জেলা কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা বলেন, অভিযুক্ত অভিজিৎ বিএমডিসি সনদ ছাড়া ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে রোগীদের সঙ্গে প্রতারণা করেছেন। মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন-২০১০-এর ২৯(২) ধারা অনুযায়ী ভুয়া ‘ডাক্তার’ পদবি ব্যবহারের দায়ে তাঁকে শাস্তিস্বরূপ এক লাখ টাকা অর্থদণ্ড জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে তাঁর কাছ থেকে মুচলেকা নিয়ে চেম্বারের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।

গত ৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর ১২০০-এর বেশি নারী শিক্ষার্থীর স্বাক্ষরসহ স্মারকলিপি দেওয়া হয়। পরদিন ১০ আগস্ট সংহতি সমাবেশের মাধ্যমে প্রশাসনকে ‘সান্ধ্য আইন’ বাতিলের বিষয়ে সুনির্দিষ্ট আল্টিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু শিক্ষার্থীদের দাবিগুলো উপেক্ষা করে প্রশাসন শুধু এক ঘণ্টার জন্য ‘কারফিউ’ ...
২ মিনিট আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
২ মিনিট আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বিকেলে শিশুদের বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যায় মুন্নার বাড়ির পাশের পুকুরপাড়ে শিশুদের জুতা-স্যান্ডেল পড়ে থাকতে দেখে তাঁদের সন্দেহ হয়।
৬ মিনিট আগে
মানিকগঞ্জের সাটুরিয়ায় ইউএনওর পরিচয় ব্যবহার করে ফোনে প্রতারণার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। সরকারি কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ ও আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে একটি চক্র। উপজেলা প্রশাসন সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
১৯ মিনিট আগে