Ajker Patrika

সীতাকুণ্ডে বোটভর্তি ১১০০ বস্তা সার উদ্ধার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৩১
সীতাকুণ্ডে বোটভর্তি ১১০০ বস্তা সার উদ্ধার
সীতাকুণ্ডে একটি বোট থেকে ১১০০ বস্তা সার জব্দ। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি বোট থেকে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ১০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুমিরা ঘাটঘর এলাকায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ওসি মো. মহিনুল ইসলাম।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, কুমিরা ঘাটঘর এলাকায় একটি বোটে বিপুল পরিমাণ সার পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে বোটটিতে অভিযান চালিয়ে ১ হাজার ১০০ বস্তা সার জব্দ করে কোস্ট গার্ড ও পুলিশ। তবে ঘটনাস্থলে সারের কোনো দাবিদার কিংবা মালিককে পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে এসব সার কোথা থেকে বোটে আনা হয়েছে কিংবা কোথায় নেওয়ার পরিকল্পনা ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

ওসি মো. মহিনুল ইসলাম জানান, জব্দ করা সারের মালিকানা ও উৎস সম্পর্কে তদন্ত চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত