কক্সবাজারের চকরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ছয় ভাইয়ের সেই পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ৩৫ লাখ টাকা অনুদান পাচ্ছে। চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ জাফর আলমের সুপারিশে এই অনুদান দিচ্ছেন প্রধানমন্ত্রী। আজ বুধবার বেলা ৩টার দিকে ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
হাসানুল ইসলাম আদর বলেন, ‘একটি সড়ক দুর্ঘটনার ছয় ভাইয়ের পরিবার সব হারিয়েছে। দুর্ঘটনার দিন থেকে পরিবারগুলোর পাশে ছিলাম। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে তাঁরা বেঁচে থাকার আশাটুকুই হারিয়েছিল। পরে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কাছে সাংসদ জাফর আলমের সুপারিশে আবেদন জমা করি। পরে তা মঞ্জুর হয়। অনুদানের চেক আনতে এখন আমি ঢাকার পথে। আনুষ্ঠানিকভাবে নিহতদের পরিবারকে চেক হস্তান্তর করা হবে।’
উল্লেখ্য, চলতি বছরের ৮ফেব্রুয়ারি ভোরে সাবেক স্বাস্থ্য পরিদর্শক সুরেশ চন্দ্রের শ্রাদ্ধানুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার মালুমঘাট নার্সারি গেট এলাকায় সবজি বোঝাই পিকআপ ভ্যান চাপায় ঘটনাস্থলে মারা যান অনুপম সুশীল (৪৬), নিরুপম সুশীল (৪০), দীপক সুশীল (৩৫), চম্পক সুশীল (৩০) ও স্মরণ সুশীল (২৯)।
পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৪দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান আরেক ভাই রক্তিম সুশীল। এ সময় সুরেশ চন্দ্রের দুই ছেলে ও মেয়ে আহত হন । তাঁরা এখন সুস্থতার পথে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে