নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাসপোর্ট দালাল চক্রের ১৭ সদস্যকে আটক করেছে র্যাব। আজ রোববার বিকেল থেকে রাত পর্যন্ত দুটি উপজেলার পৃথকস্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৬০টি পাসপোর্ট ও কাগজপত্র জব্দ করা হয়।
আটকেরা হচ্ছেন, ফারুক আহম্মদ (৩৩), আসাদুজ্জামান রুবেল (৩৬), হোসাইন হাবিব রুবায়েত (২৩), মহিন উদ্দিন হৃদয় (৩৭), ফারুক আহম্মদ (৩৩), আনোয়ার হোসেন (৩৩), শাহাদাত হোসেন শাকিল (২২), সালাহ উদ্দিন (৩৮), রাসেল আব্দুর রহিম (২৯), মোবারক হোসেন (২৩), পারভেজ হোসেন (২৮), রেদওয়ান (২৮), হাসানুজ্জামান হাসান (৩৮), আবু নোমান (৩২), নাছির উদ্দিন (২২), আমির হোসেন সজিব (২১) ও ওমর ফারুক (২১।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট যোগসাজশে সাধারণ মানুষকে সহজে পাসপোর্ট করে দেওয়ার প্রতিশ্রুত দিয়ে প্রতারণা করে আসছে। একই সঙ্গে এ চক্রের সদস্যরা মোট অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। এ সিন্ডিকেট ছাড়া পাসপোর্ট করতে গেলে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ সিপিসি ৩ নোয়াখালী ক্যাম্পের একটি দল সদর ও বেগমগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৭ দালালকে আটক করে।
র্যাব-১১, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে মাহমুদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, আটক পাসপোর্ট দালালচক্রের সদস্যদের বিরুদ্ধে সুধারাম ও বেগমগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ চক্রের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আধুনিক প্রযুক্তির মাধ্যমে কঠিন ও মানব বর্জ্য পরিশোধন করে জৈবসার এবং বায়োগ্যাস তৈরির উদ্যোগ নিয়েছিল টাঙ্গাইলের কালিহাতী পৌরসভা। এ জন্য সাড়ে চার বছর আগে কার্যাদেশ দেওয়া হয়েছিল ঢাকার ‘টার্ন-এনসি (জেভি)’ নামের একটি প্রতিষ্ঠানকে। কার্যাদেশ অনুযায়ী আট মাসে কাজ শেষ করার কথা।
২৩ মিনিট আগে
কিশোরগঞ্জে গত ৬ বছর ৮ মাসে দেড় হাজার ব্যক্তির নমুনা পরীক্ষা করে ২৬ জন এইচআইভি রোগী শনাক্তের দাবি করেছে বেসরকারি সংস্থা বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। এর মধ্যে চলতি বছরের আগস্ট পর্যন্ত ৮ মাসেই ৯ জন রোগী শনাক্ত করা হয়। তবে জেলা স্বাস্থ্য বিভাগ বলছে...
১ ঘণ্টা আগে
রাজশাহীর পবা উপজেলার বায়া থেকে তানোর পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার সড়ক। সংস্কারের পরও এই সড়কের কিছু কিছু এলাকা খানাখন্দে ভরে যেত। তাই এবার ওই সব স্থানে আরসিসি ঢালাই দেওয়া হয়। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই সড়কটিতে ফাটল (স্ল্যাবে ক্র্যাক) দেখা দিয়েছে। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।
১ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে হত্যার শিকার তোফাজ্জল হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ১৮ সেপ্টেম্বর শুক্রবার। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুকের চরদুয়ানী গ্রামে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের...
৩ ঘণ্টা আগে