
আটকের দুই দিন পর ৭২ লাখ টাকা জরিমানা দিয়ে চট্টগ্রাম বন্দর ছেড়েছে লাইবেরিয়ার জাহাজ ‘এমভি এক্সপ্রেস লোটস’। গত বৃহস্পতিবার মধ্যরাতে জাহাজটি কলম্বো বন্দরের উদ্দেশে চট্টগ্রাম বন্দর ছেড়ে গেছে।
বাংলাদেশের পতাকাবাহী জাহাজ (স্বার্থরক্ষা) আইন লঙ্ঘন করে ওয়েভার সনদ ছাড়া পণ্য পরিবহন করার দায়ে জাহাজটিকে ১৫ মে আটক করে মার্কেন্টাইল মেরিন অফিস (এমএমও)। এটিসহ একই মালিকের আরও তিনটি জাহাজের কাছে জরিমানা বাবদ পাওনা ছিল ৭২ লাখ ২৫ হাজার ৭৫০ টাকা। বৃহস্পতিবার জরিমানার এই টাকা পরিশোধের পর এমএমও জাহাজটিকে চট্টগ্রাম বন্দর ত্যাগের অনুমতি দেয়। এই মালিকের অন্য জাহাজ তিনটি হলো ‘এমভি নিল ওয়ালা’, ‘এমভি নক্ষী’ ও ‘এমভি ধলাগিরী’।
চট্টগ্রাম বন্দর থেকে ১৪৫০ টিইইউ কনটেইনার রপ্তানি পণ্য নিয়ে ১৫ মে বেলা সাড়ে ৩টায় কলম্বো বন্দরের উদ্দেশে যাত্রা শুরুর কথা ছিল ‘এক্সপ্রেস লোটস’ জাহাজের।
জাহাজের শিপিং এজেন্ট সি কনসোর্টিয়াম বাংলাদেশ লিমিটেডের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এ এস চৌধুরী বলেন, ‘দুই দিন আটকে থাকার কারণে জাহাজের ভাড়া (চার্টার হায়ার) বাবদ ৪০ হাজার ডলার ক্ষতির মুখে পড়েছি আমরা। ১৯ মে জাহাজটি কলম্বো বন্দরে পৌঁছে রপ্তানি পণ্য ইউরোপ-আমেরিকাগামী মাদার ভেসেলে ওঠানোর কথা ছিল। এখন মাদার ভেসেল মিস করার আশঙ্কা তৈরি হচ্ছে।’
এ এস চৌধুরীর দাবি, ওয়েভার সনদের নামে বিদেশি পতাকাবাহী জাহাজকে জরিমানা করা এবং জাহাজ আটকে রাখার ঘটনা নজিরবিহীন। কোনো একটি পক্ষকে সুবিধা দিতে আইনের অপব্যবহার করে বিদেশি পতাকাবাহী জাহাজের চলাচলকে হুমকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে।
মার্কেন্টাইল মেরিন অফিসের প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন সাব্বির মাহমুদ বলেন, অনিয়মের অভিযোগে একাধিকবার সতর্ক করা হয়েছিল জাহাজটির শিপিং এজেন্টকে। বাংলাদেশের পতাকাবাহী (স্বার্থরক্ষা) আইন না মানার করণে এই মালিকের চারটি জাহাজকে ৭৭ লাখ টাকার বেশি জরিমানা করা হয়েছিল। জরিমানা পরিশোধ না করা এবং অনিয়মের কারণে এবার ‘এক্সপ্রেস লোটস’সহ তিনটি জাহাজ আটক করা হয়। বৃহস্পতিবার জরিমানার ৭২ লাখ ২৫ হাজার ৭৫০ টাকা পরিশোধের পর এমএমও জাহাজগুলো বন্দর ত্যাগের অনুমতি দেয়। একই মালিকের এমভি ধলাগিরী নামক জাহাজটিকে জরিমানা করা হয়েছে। চট্টগ্রাম বন্দরে এলেই তাকে জরিমানা পরিশোধ করতে হবে।
কনটেইনার শিপিং লাইনের তথ্য অনুযায়ী, প্রায় ৯০টি ফিডার জাহাজ চট্টগ্রাম বন্দর থেকে ট্রান্সশিপমেন্ট বন্দর; যেমন কলম্বো, সিঙ্গাপুর, পোর্ট কেলাং, তানজুম পেলেপাস বন্দরে চলাচল করে। এর মধ্যে দেশীয় জাহাজ রয়েছে আটটি। বাকিগুলো বিদেশি পতাকাবাহী জাহাজ।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুত রাখার অভিযোগে দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা কুড়ারপাড় এলাকায় এ অভিযান চালানো হয়...
৭ মিনিট আগে
মানিক সওদাগর বলেন, ‘ফ্যাসিস্ট আমলে ১৭ বছর এই সাতটি ইউনিয়নের বিএনপিকে বুকে ধারণ করে কে টিকিয়ে রেখেছে, তা আপনারা জানেন। সেই বকশীগঞ্জের মেয়র নজরুল ইসলাম সওদাগর। আজ তাঁর বিরুদ্ধেই ষড়যন্ত্র করা হচ্ছে। যাঁরা ষড়যন্ত্র করছেন, তাঁদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’
১০ মিনিট আগে
টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, ‘বাবা খাবেন, বাবার ব্যবসা করবেন, আবার বিএনপিও করবেন—তা হবে না। মাদক সেবন ও বিক্রির সঙ্গে সম্পৃক্ত থাকলে বিএনপি করা যাবে না...
১৫ মিনিট আগে
রাজশাহীর পবায় একের পর এক শিশু অপহরণ-চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এই নিয়ে আতঙ্কিত অভিভাবকেরা। গত রোববার পারিলা ও কাটাখালীর নওদাপাড়া এলাকায় একই দিনে দুই শিশুকে অপহরণের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এক অভিভাবক থানায় অভিযোগ দিয়েছেন। তবে কারা এর সঙ্গে যুক্ত সে বিষয়ে কিছু জানে না প্রশাসন।
১ ঘণ্টা আগে