রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের আহমেদ টাওয়ারে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিভিয়েছে।
আজ শনিবার বিকেল ৫টা ৩৬ মিনিটে কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের আহমেদ টাওয়ারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার এসব তথ্য নিশ্চিত করে জানান, বিকেল ৫টা ৩৬ মিনিটে একটি ২৬ তলা ভবনের ২৩ তলায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৬টা ১০ মিনিটে আগুন নিভিয়েছে।
তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস। তবে ২৩ তলায় বায়িং হাউসের অফিস ছিল।
২০১৯ সালের ২৮ মার্চ এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬ জন নিহত ও প্রায় ৭০ জন আহত হয়েছিলেন।

মীর শাহে আলম বলেন, ‘কক্সবাজার নিয়ে সরকার বিপদের মধ্যে আছে। কক্সবাজারের পর্যটন ও উন্নয়নে এক প্রকার বাধা হয়ে দাঁড়িয়েছে একটি সংস্থা। এখানে কোনো উন্নয়ন প্রকল্প ও পরিকল্পনা হাতে নিলেই সংস্থাটি আদালতের দ্বারস্থ হচ্ছে। পরে আদালতের আদেশ অন্যায়ভাবে ব্যবহার করে বারবার বাধাগ্রস্ত করা হচ্ছে উন্নয়ন।’
২ মিনিট আগে
নওগাঁয় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১১ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। স্থানীয় ছাত্রদল ও বিএনপির নেতা-কর্মীদের সহযোগিতায় তাদের আটক করা হয়। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের বলিহার ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
৭ মিনিট আগে
ফেঞ্চুগঞ্জ হয়ে মৌলভীবাজার পর্যন্ত সড়কটি নতুন ৪ লেনের মহাসড়কে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। আখাউড়া থেকে সিলেট পর্যন্ত ডুয়েল গেজ রেললাইন নির্মাণের জন্য মন্ত্রিসভা নীতিগত অনুমোদন দিয়েছে। একই সঙ্গে সিলেট-চট্টগ্রাম রেলপথের বিদ্যমান গ্যাপ দূর করে উন্নত রেল যোগাযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
১৩ মিনিট আগে
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল একটি জনযুদ্ধ। এটি বাঙালি জাতির অহংকার, গৌরব, মর্যাদা ও সর্বশ্রেষ্ঠ অর্জন। মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, জাতীয় পতাকা ও জাতীয় সংগীত পেয়েছে। এর জন্য অগণিত মানুষকে তাজা রক্ত ও সীমাহীন ত্যাগ স্বীকার করতে হয়েছে। স্বাধীনতার পাঁচ দশক পরও মহান
২৩ মিনিট আগে